২০২৬-২৭ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতারা আজ থেকেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবীব আনুষ্ঠানিকভাবে ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন করেন। নতুন করবর্ষে আগাম রিটার্ন জমা দেওয়ায় প্রণোদনা ঘোষণা করা হয়েছে—জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতারা নীট প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। তবে নির্ধারিত সময়ের পর এই সুবিধা মিলবে না এবং ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত অর্থ বা জরিমানা গুনতে হবে। তাই সময়মতো রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে এনবিআর।
এনবিআর ২০২১ সালে অনলাইন আয়কর রিটার্ন বা ই-রিটার্ন ব্যবস্থা চালু করে। পরে গত করবর্ষ থেকে এটি বাধ্যতামূলক করা হয়। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর জানিয়েছে, ২০২৫-২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেছেন। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে করদাতারা এখন ঘরে বসেই বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত, দাখিল এবং প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে পারছেন। সংস্থাটি আরও জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন-সংক্রান্ত সমস্যার কারণে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআরের ই-ট্যাক্স প্ল্যাটফর্মে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ডের পাশাপাশি বিকাশ, রকেট ও নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহজেই কর পরিশোধ করা যাবে। সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ পাওয়া সম্ভব। অনলাইনে রিটার্ন জমা দিতে কোনো সমস্যা হলে সরকারি ছুটি ছাড়া অফিস সময়ের মধ্যে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সহায়তা নেওয়া যাবে।
** প্রথমবার রিটার্ন দিলে ন্যূনতম কর ১০০০ টাকা
** আরও ৫ হাজার আয়কর রিটার্ন অডিটের আওতায়
** জুলাই থেকে ভ্যাট রিটার্নের সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে
** আগে রিটার্ন দিলে করছাড়, দেরিতে দিলে জরিমানা
** অনলাইনে ভ্যাট রিটার্ন এন্ট্রির সময়সীমা বাড়লো
** প্রতি তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে
** আগামী বাজেটে থাকছে না শূন্য রিটার্ন
** সব প্রতিষ্ঠানের ই-ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক হচ্ছে
** আয়কর রিটার্ন নিরীক্ষায় কর কর্মকর্তারা কি দেখেন?
** ভ্যাট রিটার্নে হয়রানি করলে কঠোর ব্যবস্থা
** সারা বছরই কর রিটার্ন জমা, আগে দিলে বিশেষ সুবিধা
** শূন্য রিটার্ন জমা দিলে হতে পারে জেল-জরিমানা
