ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে (২০২৬-২৭) সভাপতি হয়েছেন মো. মিজানুর রহমান (দুলাল) এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান। ২২ ও ২৩ এপ্রিল রাজস্ব ভবন কাকরাইলে অ্যাসোসিয়েশনের দপ্তরে নিবন্ধিত সদস্যদের ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দুলাল-আশরাফের নীল প্যানেলের প্রার্থীরা।
এই নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলাম-সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল।
উল্লেখ্য, ২০১৮ সালের পর এবারই প্রথম ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হলো।
