টেলিটক বাংলাদেশ লিমিটেড অফিস প্রাঙ্গনে আগামী ৫ আগষ্ট (৩৬ জুলাই) উপলক্ষ্যে টেলিটক তার গ্রাহকদের জন্য প্রদান করছে বিশেষ আকর্ষণীয় ‘৩৬ জুলাই স্মারক অফার’। টেলিটক এক বিজ্ঞপ্তিতে জানায়, এই বিশেষ অফারের জেন-জি সিম ১৫০ টাকার পরিবর্তে মাত্র ৩৬ টাকায় পাওয়া যাবে, যা টেলিটকের সকল কাষ্টমার কেয়ার থেকে নেওয়া যাবে।
এছাড়াও টেলিটকের সকল প্যাকেজের গ্রাহকদের জন্য মাত্র ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম এবং ৩ দশমিক ৬ জিবি ডাটা দিচ্ছে ৭ দিন মেয়াদে। গ্রাহক অফারসমূহ নির্দিষ্ট কোড ডায়াল অথবা ৩৬ টাকা রিচার্জে করার মাধ্যমে নিতে পারবে, যা বিস্তারিত টেলিটকের ফেসবুক এবং ওয়েব সাইটে পাওয়া যাবে। বিশেষ আকর্ষণীয় অফারটি উদ্বোধন করেন বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আহাম্মদ উল্লাহ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
