বিসিএস কাস্টমস এন্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সদস্যদের ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত এই কমিটিতে সভাপতি কমিশনার ড. নাহিদা ফরিদী এবং সেক্রেটারি জেনারেল (মহাসচিব) পদে নির্বাচিত হয়েছেন কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এনবিআর সদস্য মোহাম্মদ লুৎফর রহমান, ভাইস প্রেসিডেন্ট কমিশনার এ কে এম মাহবুবুর রহমান, মো. মাহমুদুল হাসান ও মোহাম্মদ রেজাউল হক (যুগ্মসচিব)। জয়েন্ট সেক্রেটারি জেনারেল কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম, আ আ ম আমীমুল ইহসান খান ও সাধন কুমার কুন্ড।

অন্যান্যরা হলেন-ফিন্যান্স সেক্রেটারি কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন, জয়েন্ট ফিন্যান্স সেক্রেটারি অতিরিক্ত কমিশনার মোছা. শাকিলা পারভীন,অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ নাজিউর রহমান মিয়া ও আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ, কালচারাল সেক্রেটারি নাহিদ নওশাদ মুকুল, মিডিয়া, পাবলিসিটি এ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি সিফাত-ই-মরিয়ম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি মো. সানোয়ারুল কবির, অফিস সেক্রেটারি মো. ইফতেখার আলম ভূইয়া, প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি মো. তারেক মাহমুদ, স্পোর্টস সেক্রেটারি মো. আব্দুল বাতেন, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি সামিহা আশরাফী, জয়েন্ট অফিস সেক্রেটারি এ এস এম আকরাম সম্রাট।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মুহাম্মদ মুবিনুল কবীর, সৈয়দ মুসফিকুর রহমান, একেএম নুরুল হুদা আজাদ, মো. রুহুল আমিন, নুসরাত জাহান, মো. শাহাদাত জামিল, মো. রেজাউল হক, মোহাম্মদ সাইদুল ইসলাম, শাকেরা খাতুন, আরজিনা খাতুন এবং মোহাম্মদ আবদুস সাদেক (উপসচিব)। নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর অ্যাসোসিয়েশনের প্রশাসনিক ও পরিচালনাগত দায়িত্ব পালন করবেন।
