জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে তাদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে ওঠেন তিনি। জানতে চান, কে কোন খেলা পছন্দ করে। শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহের কথা শুনে তাদের হাতে উপহার হিসেবে তুলে দেন ক্রীড়া সামগ্রী। এ সময় শিশুরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে একদল শিশু-কিশোরের সঙ্গে সময় কাটান তিনি। ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলাপচারিতায় প্রধানমন্ত্রী শিশুদের পছন্দের খেলা সম্পর্কে জানতে চান। তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং পরে ক্রীড়া সামগ্রী উপহার দেন। অন্যদিকে, শিশুরাও জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।