হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে পণ্যবোঝাই একটি ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

এর আগে ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করে আমদানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর শনিবার দুপুর থেকে বন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।