সচিবদের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন। আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশনের সভাপতি জাকির আহমেদ খান।

এ বিষয়ে পাঠানো এক বার্তায় বলা হয়, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশনের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিবদের সভা অনুষ্ঠিত হবে।

ইতোপূর্বে ১ থেকে ১৫ অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতি এই চার শ্রেণিতে প্রশ্নমালার মাধ্যমে কমিশন অনলাইনে সর্বসাধারণের মতামত সংগ্রহ করেছে। এর আগে গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যবিশিষ্ট জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ৬ (ছয়) মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন উপস্থাপন করবে।

** ‘আগামী সরকার নতুন বেতনের সিদ্ধান্ত নেবে’
** নতুন বছরের শুরু থেকেই নতুন পে–স্কেল কার্যকর!
** নতুন পে-স্কেল ঘোষণা পেছাচ্ছে
** নবম পে-স্কেলসহ ৫০% মহার্ঘ ভাতার দাবি
** ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে
** সরকারি কর্মচারীদের বেতনে ৫ শতাংশ বৃদ্ধির সুপারিশ
** অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ছে
** সচিবালয়ের কর্মচারীরাও পাবেন রেশন সুবিধা
** ৬৬% মানুষের মতে, সরকারি কর্মচারীরা শাসকের মতো আচরণ করেন
** সচিবালয় কর্মচারীদের মহাসমাবেশের ডাক
** ‘গণকর্মচারীদের’ সম্পদ বিবরণীসহ রিটার্ন দিতে হবে, না দিলে শাস্তি
** ১ মার্চ থেকে কর্মবিরতির ঘোষণা সরকারি কর্মচারীদের