রপ্তানি আয় বাড়ানো এবং বহুমুখীকরণের লক্ষ্যে সরকার আংশিক রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বন্ড সেবার সম্পূর্ণ অটোমেশন প্রক্রিয়া চালু করা হচ্ছে, যা শেষ হলে পুরোনো সেবা পদ্ধতি বন্ধ হয়ে যাবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয় সভায় এ অগ্রগতির তথ্য জানানো হয়।
সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভা সূত্র ও বিডার জনসংযোগ দপ্তর জানায়, প্রতিযোগিতামূলক মূল্যে রপ্তানি সক্ষমতা বাড়াতে আংশিক রপ্তানিমুখী শিল্পকে আমদানিকৃত কাঁচামাল ও উপকরণের ওপর শুল্ক ও করের সমপরিমাণ অর্থের শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা দেওয়া হবে। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। বন্ড সেবার সম্পূর্ণ অটোমেশন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা সম্পন্ন হলে ম্যানুয়াল সেবা বন্ধ করা হবে।
সভায় জানানো হয়, রপ্তানি প্রক্রিয়াকরণ ও অর্থনৈতিক এলাকায় স্থাপিত ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রায় খোলা অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে পণ্য/সেবা সরবরাহের ক্ষেত্রে। ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশন (ইউডি) শর্তসাপেক্ষে শিথিল করা হয়েছে। বন্ড লাইসেন্স বা ইউডিতে ঘোষিত এইচএস কোড এবং কাস্টমস পরীক্ষায় নির্ধারিত এইচএস কোডের মধ্যে অমিল থাকলেও, প্রথম চার অঙ্ক মিলে গেলে চালান খালাস দেওয়া হবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩০ দিনের মধ্যে বন্ড লাইসেন্সে কোড ও বর্ণনা সংশোধন করতে হবে। এছাড়া বিনিয়োগ পরিবেশ উন্নয়নে আরও ৩১টি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের যৌক্তিক চাহিদার ভিত্তিতে আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ড সুবিধাসহ বিভিন্ন নীতিসহায়তার প্রস্তাব নিয়ে কাজ করছি। সরকারের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই সুবিধা কার্যকর হলে তৈরি পোশাকবহির্ভূত খাতের রপ্তানি বৃদ্ধি, বৈচিত্র্যকরণ ও দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে।’
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, যৌক্তিক ও বিনিয়োগবান্ধব সুবিধা প্রদানের পাশাপাশি বন্দর থেকে দ্রুত পণ্য খালাসের লক্ষ্যে নিজস্ব মূল্যায়ন (সেলফ-অ্যাসেসমেন্ট) ও পোস্ট ক্লিয়ারেন্স অডিটের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি নিজে এ বিষয়ে তদারক করবেন বলে জানান।
** এইচএস কোডের চার ডিজিট মিল থাকলে খালাস করতে হবে
** এইচএস কোড ভিন্ন হলেও পণ্য খালাসে জটিলতা নেই
** এইচএস কোডের ভুলে ৪০০% জরিমানা, ব্যবসায়ীরা হয়রানি হচ্ছেন: ডিসিসিআই
** এইচএস কোড পাল্টে পণ্য খালাস নেয় বার্জার পেইন্টস
** বন্ড ছাড়াই কাঁচামাল আমদানির সুযোগ দেবে এনবিআর
** ১৪৫ টন বন্ডের কাপড় গোডাউনে ঢুকেনি, সড়ক থেকে ‘হাওয়া’
** কাঁচামাল আমদানিতে ছাড় দিতে চায় এনবিআর
** ‘প্রাপ্যতার সুযোগে’ বন্ডের এক্সেসরিজ খোলাবাজারে
** অনলাইনে মিলছে ‘বন্ড লাইসেন্স’
** তুলা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা
** ইপিজেডের বন্ড সুবিধার ১০৭ টন কাপড় চট্টগ্রামে আটক
** আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠানের বন্ড সুবিধার অপব্যবহার
** ‘বন্ডের পণ্য বাজারে বিক্রি করলেই লাইসেন্স বাতিল’
** বন্ড দুর্নীতিতে বছরে ৫শ কোটি টাকার রাজস্ব ক্ষতি
** ৩০১ টন বন্ডের কাঁচামাল গায়েব করেছে ‘জেএফকে ফ্যাশন’
** অনুমোদন পেলো ‘ঢাকা উত্তর বন্ড কমিশনারেট’
