দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯.৩৪ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দর

গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় এসব স্বর্ণবার পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে০৫৮২ ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর তল্লাশি চালিয়ে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
CIID Gold 1
উদ্ধার করা প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের এ ঘটনায় কারা জড়িত, স্বর্ণ কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিস্তারিত আসছে……