জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলনে অংশগ্রহণকারী ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ করা হয়েছে। তাঁরা মার্জনা চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করে দণ্ডাদেশ বাতিলের আদেশ দেন রাষ্ট্রপতি। ইতিমধ্যে শাস্তি মওকুফ করার প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। গত বছর রাজস্ব খাতের সংস্কার আন্দোলনের ওই কর্মকর্তারা প্রকাশ্যে তাঁদের বদলির আদেশ ছিঁড়ে ফেলেন, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার লঙ্ঘন। কেউ কেউ আন্দোলনে সংগঠকের ভূমিকা পালন করেন। কেউ নিজ নিজ দপ্তর বন্ধ রেখে আন্দোলনে অংশ নেন।
শাস্তি বাতিল হওয়া কর্মকর্তারা হলেন কমিশনার জাকির হোসেন (চলতি দায়িত্বে), অতিরিক্ত কর কমিশনার হাছান তারেক রিকাবদার, মির্জা আশিক রানা, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, সিফাত ই মরিয়ন, আ আ আমীমুল ইহসান, সাধন কুমার কুণ্ডু, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন, মামুন মিয়া, মাসুমা খাতুন, মোরশেদ উদ্দীন খান, সানোয়ারুল কবির, উপ কর কমিশনার জিল্লুর রহমান, ইমাম তৌহিদ হোসেন, সাইদুল ইসলাম, শাহাদাৎ জামিল, রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া ও শফিউল বশর।
প্রজ্ঞাপন অনুসারে, শাস্তি মওকুফ করা এনবিআরের কর্মকর্তারা ২০২৫ সালের জুন মাসে রাজস্ব খাতের আন্দোলনের সময় তাঁদের বদলি করা হয়। পরে তাঁরা প্রকাশ্যে বদলির আদেশ ছিঁড়ে ফেলেন। ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার ৩০এ বিধির লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি (খ) অনুসারে ‘অসদাচরণ’।পরে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বিভিন্ন মেয়াদে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়। যেমন সাময়িক বরখাস্ত, বেতন গ্রেড অবনমন ইত্যাদি। আইআরডির প্রজ্ঞাপনে আরও বলা হয়, শাস্তি পাওয়া কর্মকর্তারা মার্জনা প্রার্থনা করে আপিল আবেদন করলে রাষ্ট্রপতি আপিল আবেদন মঞ্জুর করে দণ্ডাদেশ বাতিলের আদেশ প্রদান করেন।
২০২৫ সালের জুন মাসে রাজস্ব খাতের সংস্কার আন্দোলনের সময় এসব কর্মকর্তাদের বদলি করা হয়েছিল। তবে তারা প্রকাশ্যে সেই বদলির আদেশ ছিঁড়ে ফেলেন, যা ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার ৩০এ বিধি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি (খ) অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়।
তৎকালীন ওই আন্দোলনের সময় কর্মকর্তারা এনবিআরের প্রধান কার্যালয় অবরুদ্ধ করে রাখেন এবং সারাদেশে দুই দিনের কর্মবিরতি পালন করেন। এতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। একপর্যায়ে তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তাকে নিজ সংস্থায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন অন্তর্বর্তী সরকার এনবিআরকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ হিসেবে ঘোষণা করে এবং সংকট নিরসনে পাঁচজন উপদেষ্টাকে নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। পরবর্তীতে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় কর্মকর্তারা আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরলেও সরকার তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করে।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এনবিআর এসব কর্মকর্তার বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত এবং বেতন গ্রেড অবনমনসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছিল। একই সময়ে ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাষ্ট্রপতির এই আদেশের ফলে দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতা শেষে ওই ২১ কর্মকর্তা তাদের দণ্ড থেকে অব্যাহতি পেলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে এনবিআরের প্রশাসনিক স্থবিরতা কাটাতে সহায়ক ভূমিকা পালন করবে।
** বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের ১৪ কর্মকর্তা
** বদলির আদেশ ছিঁড়ে প্রতিবাদ, ২৫-২৬ কলম বিরতি
** ‘এনবিআর আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল’
** এনবিআরের পুরো বোর্ড বাদ দিতে চেয়েছিল সরকার
** এনবিআরের দুই শতাধিক কর্মকর্তা ক্ষমা চেয়েছেন
** এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে
** শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার
** এনবিআর সংকট নিরসনে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন
** এনবিআর কর্মকর্তাদের দুর্নীতি প্রকাশের পরিকল্পনা
** মার্চ টু এনবিআর স্থগিত
** এনবিআরে দ্বিতীয় দিনেও চলছে শাটডাউন কর্মসূচি
** শাটডাউন ও মার্চ টু এনবিআর চলমান থাকবে
** এনবিআর আন্দোলন, রাতের মধ্যেই সমাধানের আশা
** অবরুদ্ধ এনবিআর, মুখোমুখি অবস্থান
** এনবিআর আন্দোলনে আওয়ামী ঘনিষ্ঠদের ইন্ধনের সন্দেহ
** আলোচনা প্রত্যাখ্যান, মার্চ-টু-এনবিআর ঘোষণা
** এনবিআর ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে সরকার
** বিএনপির নাম ভাঙিয়ে এনবিআরে আন্দোলন হচ্ছে
** ২৩ জুন কলম বিরতি, ৯-১২টা পর্যন্ত এনবিআরে অবস্থান
** সারা দেশে এনবিআর কর্মকর্তাদের কলমবিরতি
** এনবিআর সংস্কার সমন্বয় করতে ছয় সদস্যের কমিটি
** ভ্যাট-কাস্টমস-করে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি
** সমঝোতায় এনবিআর, কর্মসূচি স্থগিত হচ্ছে!
** ‘সব কিছু ভুলে গিয়ে আমরা রাষ্ট্রীয় স্বার্থে কাজ করবো’
** ভুয়া স্ক্রিনশট ছড়ানো, ব্যবস্থা নেবে এনবিআর
