ইউনাইটেডের র্শীষ তিন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জেমকনের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইউনাইটেড গ্রুপ এবং নেপচুন হাউজিং লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ওরফে রাজা মিয়াসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। অপর যে তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে, তারা হলেন— ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ, নেপচুন হাউজিং লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ ও জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ।

দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার (১৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

হাসান মাহমুদ রাজাসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, হাসান মাহমুদ রাজা ওরফে রাজা মিয়া এবং অন্যান্য ১২ জন জাল দলিলের মাধ্যমে সরকারি সম্পত্তি দখল, অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনিয়মের মাধ্যমে আইপিপি রেটে গ্যাস সরবরাহ সংক্রান্ত কার্যকলাপে জড়িত। এই অভিযোগ অনুসন্ধানের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান টিমের বিশ্বস্ত সূত্র জানায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালানোর চেষ্টা করছেন। ন্যায় বিচারের স্বার্থে তাদের বিদেশে যাওয়া প্রতিরোধ করা প্রয়োজন।

কাজী ইনাম আহমেদের আবেদনে বলা হয়েছে, আসামি কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৩২ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগদখলে রাখার অপরাধ এবং তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ১৪টি হিসাবে মোট ৭৪ কোটি ৭৮ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তরের ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করায়, দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তকালে আসামি কাজী ইনাম আহমেদের নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি বিদেশে পালিয়ে গেলে, তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিধায়, মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামী কাজী ইনাম আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

** হাসিনার লুটের সহযোগী ‘ইউনাইটেড গ্রুপ’
** ইউনাইটেড গ্রুপের ইউআইইউ’র ভ্যাট ফাঁকি
** ইউনাইটেড তিতাস-কর্ণফুলীর ৯৫৫ কোটি টাকা দিচ্ছে না
** ইউনাইটেডের কর ফাঁকি ১২৬০ কোটি টাকা
** সরকারি বিদ্যুৎকেন্দ্রের শেয়ার দখলে ইউনাইটেড
** ১২০০ কোটি কর ফাঁকিতে ৬০০ কোটি জরিমানা
** ইউনাটেডের বিদ্যুৎকেন্দ্রের ‘বিশেষ’ সুবিধা বাতিল
** জেমকন গ্রুপের কাজী নাবিলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
** জেমকন গ্রুপের কাজী আনিসের সম্পদ জব্দ
** জেমকন গ্রুপের ৩৬ কোম্পানির শেয়ার অবরুদ্ধ
** আনিস-ইনামের ১১৩ কোটি টাকার অবৈধ সম্পদ
** কাজী নাবিল পরিবারের ৩৬২ একর জমি ক্রোক
** কাজী নাবিলসহ ১০ জনের ব্যাংক হিসাব জব্দ