রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে কী করণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। কারণ খুঁজতে ঘটনাস্থলে সিআইডিসহ পুলিশ সদস্যরা রয়েছেন।
বুধবার (২৭ মে) ভোরের দিকে হাসপাতালের পোস্ট অপারেটিভ ইউনিটে থাকা ১-২ দিন বয়সি ওই ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ওই ওয়ার্ডে এক-দুই দিন বয়সি শিশুদের রাখা হয়। ভোরে হঠাৎ ৬ শিশু মারা যায়। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে সিআইডির টিম এসেছে।’
