ঢাকাসক দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

রাজীব আহমেদ জানান, ভূমিকম্পের সময় তিনি একতলায় একটি দোকানে বসেছিলেন। সেখানে সবকিছু কাঁপছিল।

বাগেরহাট থেকে মোঃ শাওন জানান, ভুমিকম্পের সময় তিনি বাড়িতে ছিলেন এবং তার বাড়ির আসবা-পত্রসহ সবকিছু কাঁপছিল
নেত্রকোনা শহরের নাগরা এলাকার বাসিন্দা নিরাময় সরকার বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি খেতে বসেছিলেন। হঠাৎ করে ভবনটি কেঁপে ওঠে। তাড়াহুড়ো করে বাচ্চাদের নিয়ে বের হতে গিয়ে তিনি পায়ে ব্যাথা পেয়েছেন। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
