বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে পণ্য খালাসের সময় কাস্টমসের আইআরএম শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরমানকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ তুলে এনবিআরের চেয়াম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সহকারী রাজস্ব কর্মকর্তা মাঈন উদ্দিন আরমান। রোববার (১১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর এই এই লিখিত অভিযোগ দেন তিনি।
লিখিত অভিযোগে মাঈন উদ্দিন আরমান উল্লেখ করেন, গত ০৮/১০/২০২৬ খ্রি. তারিখ দাপ্তরিক দায়িত্ব পালনকালে কাস্টমস হাউস, বেনাপোলের যুগ্ম কমিশনার-২ শরফুদ্দিন মিঞা (পরিচিতি নম্বর ৩০০২৮৪) আমাকে বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেড এ ডেকে পাঠান। উক্ত স্থানে উপস্থিত হওয়ার পর বিকাল আনুমানিক সাড়ে ৫টায় কাস্টমস হাউস বেনাপোলের আইআরএম শাখার দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার জনাব তওফিকুর রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমানসহ আরও একাধিক কর্মকর্তা এবং বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আজহারুল ইসলামসহ বন্দরের একাধিক কর্মকর্তার উপস্থিতিতে তিনি আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে আমি ঘটনাস্থল ত্যাগ করি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে পণ্য খালাসের সময় কাস্টমসের আইআরএম শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরমানকে লাথি মারার অভিযোগ উঠেছে একই দপ্তরের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা পণ্য খালাসের কার্যক্রম বন্ধ করে দিলে প্রায় চার ঘণ্টা বন্দর থেকে পণ্য ছাড়করণ ব্যাহত হয়।
** যুগ্ম কমিশনারের বিরুদ্ধে রাজস্ব কর্মকর্তাকে মারধরের অভিযোগ
