বৃষ্টিতে সকাল শুরু, সারা দিন যেমন থাকবে আবহাওয়া

রবিবার বিকেলের পর সোমবার ( ভোরে বেশ ঝড়-বৃষ্টি দেখল ঢাকা। আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার ঢাকায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রাও সামান্য কমতে পারে। আজকের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বজ্রপাত বৃদ্ধিতে জটিল হচ্ছে হাঁপানি ও অ্যালার্জির সমস্যাবজ্রপাত বৃদ্ধিতে জটিল হচ্ছে হাঁপানি ও অ্যালার্জির সমস্যা বুলেটিনে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আর গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকায় আজ দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বুলেটিনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।