জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুনভাবে গঠিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব ও জনকাঠামো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হবে। যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব এবং কোন ধরনের কর্মকর্তা এই দুই বিভাগে কাজ করবেন এবং জনবল পদায়ন হবে-এই অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত হয়েছে।
২০২৫ সালের মে মাসে সরকার এনবিআরকে ভেঙে দুটি পৃথক বিভাগ—রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ—গঠন করেছে। এর উদ্দেশ্য কর প্রশাসন আধুনিক করা, রাজস্ব আদায় বৃদ্ধি করা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। নীতি প্রণয়নের কাজ করবে রাজস্ব নীতি বিভাগ, আর তা প্রয়োগ ও রাজস্ব আদায় নিশ্চিত করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
রাজস্ব নীতি বিভাগের প্রধান দায়িত্ব হলো কর আইন প্রণয়ন, কর হার নির্ধারণ করা। এছাড়া আন্তর্জাতিক কর চুক্তি তত্ত্বাবধান, কর ফাঁকি রোধে নীতিমালা তৈরি, কর ফাঁকি ও কর ফাঁকির প্রবণতা মূল্যায়নও এ বিভাগের দায়িত্ব। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব আয়কর, ভ্যাট ও শুল্ক আদায় ও প্রয়োগ, কর আদায় সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও নিরীক্ষা করা। এনবিআরের বর্তমান জনবল এই বিভাগে স্থানান্তরিত হবে।
** রাজস্ব নীতি-ব্যবস্থাপনা বিভাগ গঠনের অনুমোদন আজ
** এ সরকারের সময়েই এনবিআর ভাগ হবে: অর্থ উপদেষ্টা
** ডিসেম্বরের মধ্যে নতুন রূপে এনবিআর: অর্থ উপদেষ্টা
** এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ বৈধতার রিট খারিজ
** এনবিআর সংস্কার: ডিসেম্বরের মধ্যে কিছু একটা হবে
** ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে সরকার
** এনবিআর আন্দোলনে জুনে রাজস্ব আদায়ে বড় ধস
** বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত আরও তিন কর্মকর্তা
** আন্দোলনে এনবিআরের ক্ষতি নিরূপণে আন্ত:মন্ত্রণালয় কমিটি
** বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের ১৪ কর্মকর্তা
** ‘এনবিআর আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল’
** এনবিআরের পুরো বোর্ড বাদ দিতে চেয়েছিল সরকার
