‘আগামী বছর থেকে ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করা যাবে না’

এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, আগামী বছর এমন একটি নতুন মেকানিজম চালু করা হবে, যার ফলে ভ্যাট নিবন্ধন ছাড়া কোনো প্রতিষ্ঠানই ব্যবসা করতে পারবে না। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে ৩০ থেকে ৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশে নিবন্ধিত ভ্যাটদাতা মাত্র ৬ লাখ ৪৪ হাজার, যা মোট ব্যবসার পরিমাণের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। ভ্যাট নেট এখনো অত্যন্ত ছোট এবং বিপুল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। চলতি মাসেই এক লাখ নতুন প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনাও করা হয়েছে।

আবদুর রহমান বলেন, চলতি মাসের মধ্যে এক লাখ নতুন নিবন্ধিত প্রতিষ্ঠান বাড়বে। সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের ভ্যাট পেমেন্ট যারা করে, যাদের হাত দিয়ে ভ্যাট পেমেন্ট হয়—বিশেষ করে ব্যবসায়ীগণ—তাদের যে ভ্যাট নেট, এই ভ্যাট নেটটা যথেষ্ট ছোট। তিনি বলেন, এখন অ্যারাউন্ড ৬ লক্ষ ৪৪ হাজার রেজিস্টার্ড ভ্যাট পেয়ার আছে। যেটা বাংলাদেশের ওভারঅল যে বিভিন্ন রকমের জরিপ আমাদের আছে, ব্যবসা-বাণিজ্যের যে সংখ্যা আছে, তার সাথে কোনভাবেই সংগতিপূর্ণ নয়।

আমদানি করা মোবাইল ফোনে কর কমানো হবে কি না এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান বলেন, রাষ্ট্রের স্বার্থ সবার ওপরে। সবাই একসঙ্গে মিলে যদি চিন্তা করি যে এই কাজটি রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন। তাহলে সবাইকে নিয়ে আলোচনা করে যেটা যৌক্তিক, সেটা করার জন্য প্রস্তুত আছি। অবশ্যই এটা রাষ্ট্রের সিদ্ধান্ত। এনবিআরের এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নেই। কর অব্যাহতি পলিসি নেওয়া হয়েছে; এর ফলে এনবিআরের হাতে এখন আর কর অব্যাহতি দেওয়ার ক্ষমতাও নেই, যোগ করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এখন এটা সরকার জনস্বার্থে যদি প্রয়োজন মনে করে তাও এটা দিতে পারবে অল্প সময়ের জন্য। পরবর্তী সংসদ বসা পর্যন্ত। পরবর্তী সংসদ বসে সিদ্ধান্ত নেবে কী করবে। আমরা যদি মনে করি দেশের বৃহত্তর স্বার্থে এটা প্রয়োজন এবং আমাদের রাষ্ট্রের নীতিনির্ধারকরা যদি এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন আমরা পজিটিভ।

** ৫০ হাজার প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ
** এবারও সেরা ভ্যাট দাতা সম্মাননা দিবে না এনবিআর
** অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করলো এনবিআর
** ১৮ হাজার কোটি ভ্যাট ফাঁকি দেয় হোটেল-রেস্তোরাঁ
** ‘প্রয়োজনে কেয়ামত পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে’
** কাস্টমস-ভ্যাটের ১২ নতুন অফিস, ৩৫৯৭ লোকবল
** এক ক্লিকে উৎপাদক প্রতিষ্ঠান দিতে পারছে ভ্যাট রিটার্ন
** তিন ধাপে হবে ১২ নতুন কাস্টম হাউস-ভ্যাট কমিশনারেট
** সুপারশপে কেনাকাটায় আর বাড়তি ভ্যাট নয়
** ভ্যাট নিবন্ধনে রেকর্ড ১,৭২৩ নতুন ব্যবসা প্রতিষ্ঠান
** ৫৬৭ দোকানের ২৪১টির ভ্যাট নিবন্ধন নেই
** ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে