লিচু – Business Barta

পাবনায় ২০০ গাছের লিচুবাগান সবার জন্য উন্মুক্ত
পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়া গ্রামের কৃষিবিদ মোস্তফা জামাল শামীমের ৮ বিঘা জমির ওপর গড়ে উঠেছে ব্যতিক্রমী এক লিচুর বাগান, যেখানে রয়েছে ২০০টিরও বেশি বিভিন্ন জাতের গাছ। গাছগুলোতে থোকায় থোকায় ঝুলছে পাকা লিচু। বিশেষত্ব হলো—এই বাগানের লিচু খেতে কোনো টাকা লাগে না; যে কেউ ইচ্ছেমতো খেতে পারেন। বাগানটিতে নেই কোনো জাল বা বেড়া, ফলে পাখি ও অন্যান্য প্রাণীরাও নির্বিঘ্নে ফল খেতে পারে। বাগানটি সবার জন্য উন্মুক্ত রাখার এই উদার উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বাগানমালিক।

খোঁজ নিয়ে জানা গেছে, এলাকাবাসী, হতদরিদ্র, দর্শনার্থী ও বন্ধু-স্বজনদের কথা চিন্তা করেই এই উদ্যোগ গ্রহণ করেছেন বাগান মালিক, পাবনা শহরের অন্যতম ব্যবসায়ী কিমিয়া সেন্টারের স্বত্বাধিকারী কৃষিবিদ মোস্তফা জামাল শামীম। চিকিৎসা সেবা, শিক্ষাবৃত্তি, মেধাবৃত্তি, বৃক্ষরোপণ, কিডনি ও হার্টের চিকিৎসা সেবা, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তিনি এক নামে খ্যাতি কুড়িয়েছেন। ব্যবসার পাশাপাশি তিনি শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কে পাবনা কলেজ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কৃষি বিষয়ে শিক্ষকতা করছেন।

বাগানের পরিচর্যাকারীদের ভাষ্য অনুযায়ী, প্রায় দেড় যুগ আগে পৈতৃক ও নিজস্ব অর্থে কেনা জমিতে এই লিচুর বাগান গড়ে তোলেন মালিক। বর্তমানে বাগানটির ২০০টিরও বেশি গাছে নানা জাতের লিচু থোকায় থোকায় ফলেছে। লিচু পাকলেই স্থানীয় গ্রামবাসী, আশপাশের মানুষ, দরিদ্র-অসহায়সহ আত্মীয়-স্বজন ও বন্ধুরা এসে বিনামূল্যে ইচ্ছেমতো লিচু খেতে পারেন। নিজ হাতে গাছ থেকে লিচু পেড়ে খাওয়ার আনন্দ যেন এক ধরনের বিনোদনে পরিণত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই বাগানের লিচু কখনোই বিক্রি করা হয় না। মানুষ ছাড়াও পশুপাখির জন্যও বাগানটি উন্মুক্ত রাখা হয়েছে। তাই এখানে নেই কোনো বাউন্ডারি ওয়াল, সীমানা প্রাচীর, কাঁটাতারের বেড়া বা খাঁচা-নেটের ব্যবহার।

সরেজমিনে দেখা যায়, বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই কৃষি উদ্যোক্তা। গ্রামের একপাশে বয়ে যাওয়া ইছামতি নদী। নদীর পাড়ের বিপরীতের খোলা মাঠ। নানা ফসলের সমারোহের মাঝেই গড়ে তুলেছেন এই লিচুর বাগান। সারিবদ্ধ গাছগুলো টসটসে লিচুতে ছেয়ে গেছে। নানা শ্রেণি পেশার নারী পুরুষ ও শিশুরা আসছেন বিনা পয়সার বাগানে লিচু খেতে। ইচ্ছেমতো লিচু খেয়ে পরিবারের জন্য নিয়েও যাচ্ছেন অনেকে।

বাগান দর্শনে আসা গণমাধ্যম কর্মী ইয়াদ আলী মৃধা পাভেল বলেন, খবর পেয়ে ছুটে এসেছি স্বচক্ষে এমন উদ্যোগ দেখার জন্য। এসে খুব ভাল লাগছে এমন উদ্যোগ গ্রহণ করায়। মানুষ ইচ্ছে করলেই অসম্ভবকে সম্ভব করতে পারে। যার জলন্ত উদাহরণ কিমিয়া সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল শামীম।  আরেক দর্শনার্থী আলমগীর হোসেন বলেন, সম্মান আর সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আর এই বান্দা ইচ্ছে করলেই মানবিক, উদার আর জনবান্ধব হতে পারেন। বর্তমানে কেউ কাউকে ছাড় দেন না। সেখানে কমার্শিয়াল যুগে নিজ খরচে ২০০ গাছের লিচু বিনা পয়সায় খাওয়ার জন্য উন্মুক্ত করা এটা কি ভাষায় প্রকাশ করব ভেবে পাচ্ছি না।

স্থানীয় স্কুলশিক্ষক রাজু আহমেদ জানান, ভালো কাজে গ্রামকে আলোচিত করতে একজনই যথেষ্ঠ। যার প্রমাণ আমাদের গ্রামের কৃতী সন্তান শামীম। তার এই মহতী উদ্যোগের কারণে গ্রামের অনেক মানুষকে বাজার থেকে লিচু কিনে খেতে হয় না। যাদের লিচু খাওয়ার ইচ্ছে হয় তারা যেকোনো সময়ে লিচু খেতে বাগানে চলে আসেন। বাগানে আসতে কোনো দরজা পেরুতে হয় না। কারও অনুমতি লাগে না।

লিচু বাগানের মালিক ও কিমিয়া সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোস্তফা জামাল শামীম বলেন, এই বাগানে কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। বাগানটিতে নেট, বাউন্ডারি ওয়াল বা কাঁটাতারের বেড়াও নেই; বরং এটি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে যাতে মানুষ ও পশুপাখি সহজেই ফল খেতে পারে। তার মতে, গ্রামের মানুষ ও বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য, যাতে তারা নিজের হাতে গাছ থেকে লিচু পেড়ে খাওয়ার অভিজ্ঞতা নিতে পারে। তিনি আরও জানান, তিনি সবসময় বাগানে উপস্থিত না থাকলেও যখন শুনেন মানুষ দল বেঁধে এসে লিচু খাচ্ছে, তখনই তিনি আনন্দ ও তৃপ্তি অনুভব করেন। এদিকে পাবনা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরে আলম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের অন্যান্য লিচু বাগান মালিকরাও যদি এমন উদার মানসিকতা দেখান, তাহলে দরিদ্রসহ সাধারণ মানুষও বিনামূল্যে লিচু খাওয়ার সুযোগ পাবেন, যা অনেকের জন্য বড় আনন্দের বিষয় হবে।

লিচুর ফলন দ্বিগুণ, দামে খুশি চাষি–ব্যবসায়ী
গত বছর লিচু আবাদে বড় ধরনের লোকসানের পর এ বছর মেহেরপুরের বাগান মালিক ও ব্যবসায়ীরা স্বস্তিতে রয়েছেন। অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হওয়ায় তারা লাভের আশা করছেন, আর বাজারদর অনুকূলে থাকায় বাগানগুলোতেও চলছে জোরদার পরিচর্যা। চলতি সপ্তাহ থেকেই আগাম জাতের আঁটি লিচু বিক্রি শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন এলাকায় চাহিদা থাকায় ব্যবসায়ীদের মধ্যেও উৎসাহ বেড়েছে। জেলার বাগানগুলোতে এখন গাছে গাছে পাকা লিচুর সমারোহ, লাল আভায় ঝলমল করছে রসে ভরা ফল, যেন সারি সারি গাছে লিচুর মেলা বসেছে। পাখির আক্রমণ থেকে রক্ষা পেতে অনেক বাগানে জাল টানানো হয়েছে, আবার কোথাও সনাতন পদ্ধতিতে টিন পিটিয়ে শব্দ করে বাদুড় ও পাখি তাড়ানো হচ্ছে।

বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, মেহেরপুরের আঁটি লিচুর স্বাদ ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থানে এর ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিদিন সকাল থেকে শুরু হয় লিচু সংগ্রহের ব্যস্ততা। কেউ গাছের মগডাল থেকে লিচুর ডাল কাটছেন, আবার কেউ সেগুলো সংগ্রহ করে বাছাইয়ের কাজে নিচ্ছেন। দলগতভাবে বাছাই শেষে প্লাস্টিকের ক্যারেটে ভরে বিকেলের মধ্যেই পাঠানো হচ্ছে ঢাকা, বরিশাল, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায়। তাদের দাবি, গত বছরের তুলনায় এবার ফলন প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে বাজারদরও ভালো থাকায় লাভের আশা করছেন তারা।

বাগান ঘুরে জানা গেছে, স্থানীয় আঁটি লিচুর পাশাপাশি এখন উচ্চফলনশীল উন্নত জাতের লিচু চাষের দিকেও ঝুঁকছেন চাষিরা। এর মধ্যে ‘নাইনটি’ জাতের লিচু আকারে বড় এবং টকটকে লাল রঙের হওয়ায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। ‘আতা বোম্বাই’ নামের আরেকটি জাতও জনপ্রিয়তা পাচ্ছে, যার আকৃতি ছোট আতার মতো এবং কয়েক বছর ধরে এর চাষ বাড়ছে। মৌসুমের শেষদিকে বাজারে আসে কলম লিচু, যা আকারে বড় ও আকর্ষণীয় হওয়ায় প্রতিটি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বিক্রি হয়। এছাড়া চায়না থ্রি ও বোম্বাই জাতের লিচুও বাজারে চাহিদাসম্পন্ন। মেহেরপুর শহরের নতুনপাড়ার লিচু ব্যবসায়ী আলতাফ হোসেন জানান, গত বছরের তুলনায় এ বছর লিচুর দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে; বর্তমানে প্রতি কাহন লিচু পাইকারিতে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে ফলন বেশি হওয়ায় তিনি লাভের আশা করছেন।

বাগান মালিক কামাল হোসেন বলেন, ‘মুকুল থেকে গুটি আসার সময়ই অনেক ব্যবসায়ী বাগান কিনে নেন। পরে তারাই পরিচর্যা ও সংগ্রহের কাজ করেন। ফল সংগ্রহ শেষে বাগান মালিকদের টাকা পরিশোধ করা হয়। এতে বাগান মালিক ও ব্যবসায়ী—উভয়েরই লাভ হয়।’ কৃষকদের ভাষ্য, মাঠ ফসলে ধারাবাহিক লোকসানের কারণে অনেকেই এখন ফলবাগান তৈরিতে আগ্রহী হচ্ছেন। বিশেষ করে আঁটি ও কলম লিচুর বিভিন্ন উন্নত জাত চাষ করে লাভের আশা করছেন তারা।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিব মৃধা বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ ফল নিশ্চিত করতে বাগান মালিকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি জানান, এ বছর জেলার ৭৩০ হেক্টর জমির লিচুবাগান থেকে প্রায় ছয় হাজার ৮০০ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।