মেনশন – Business Barta

দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা
দেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন শ্রেণিকৃত। ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে ব্যাংকগুলোর শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের বিপরীতে এর হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। তিন মাসে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৯৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। গত জুন শেষে এই পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ঋণ বিতরণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। বিপরীতে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় চার গুণ। গত জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮০ শতাংশে। অর্থাৎ এক প্রান্তিকে এই হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট। এ সময়ে নিট শ্রেণিকৃত ঋণের হারও বেড়ে ১৬ দশমিক ১২ শতাংশে পৌঁছেছে।

অন্যদিকে, সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। জুন শেষে যা ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা। মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হারও বেড়ে হয়েছে ৩২ দশমিক ১৯ শতাংশ।

পরিসংখ্যানে দেখা যায়, শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশই মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বর শেষে এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা। এ ছাড়া বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের ঋণ রয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা। এদিকে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর প্রয়োজনীয় প্রভিশন ছিল ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। এর বিপরীতে সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা। তবে জুনের তুলনায় প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। ওই সময় ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। একই সঙ্গে প্রভিশন কভারেজ অনুপাত বেড়ে ৫৪ দশমিক ৭৫ শতাংশ হয়েছে, জুনে যা ছিল ৫৪ শতাংশ।

খাতসংশ্লিষ্টদের মতে, বিপুল পরিমাণ খেলাপি ও মন্দ ঋণের পাশাপাশি প্রভিশন ঘাটতি ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ঋণ আদায় পরিস্থিতির উন্নতি না হলে ব্যাংক খাতে ঝুঁকি আরও বাড়তে পারে।