পূর্ণমাত্রা – Business Barta

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ
জাতীয় গ্রিডে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে পাবনার ঈশ্বরদীর এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে গ্রিডে দেওয়া হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনা ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দফার সংযোগ কার্যক্রম শুরু হলো।

প্রকল্পের প্রধান ঠিকাদার রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রসাটমের প্রকৌশল বিভাগ ওই দিনের বিবৃতিতে জানিয়েছিল, তখন চুল্লি নির্ধারিত ক্ষমতার ৪০ শতাংশে পৌঁছেছিল এবং জেনারেটরের উৎপাদন ছিল ৩৭০ মেগাওয়াট।

পারমাণবিক কেন্দ্র চালুর প্রক্রিয়া ধাপে ধাপে এগোয়। অক্টোবরের মাঝামাঝি প্রথম ইউনিট ন্যূনতম নিয়ন্ত্রিত ক্ষমতা স্তরে পৌঁছায়, অর্থাৎ চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। এরপর ক্ষমতা বাড়িয়ে প্রায় ৪০ শতাংশে আনা হয়, যে পর্যায়ে টারবাইন চালু করে প্রথমবার গ্রিডে যুক্ত হওয়া যায়। এখন ক্ষমতা ধীরে ধীরে নির্ধারিত মাত্রায় তোলা হবে। সেই সময় ইউনিটটি পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনায় থাকবে। তারপর শুরু হবে পুরোদস্তুর বাণিজ্যিক উৎপাদন। পাবনার রূপপুরে রাশিয়ার নকশায় নির্মিত এই কেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটিতে আছে ভিভিইআর-১২০০ চুল্লি। দুটি মিলিয়ে মোট স্থাপিত ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

প্রকল্প সূত্রের তথ্য অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় পরীক্ষামূলক উৎপাদনে যেতে পারে। দ্বিতীয় ইউনিটের কাজও প্রায় শেষের দিকে। কেন্দ্র চালুর এই সময়ে নিরাপত্তা প্রস্তুতিও নজরে রয়েছে। গত ৮ থেকে ১৮ নভেম্বর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ দল বাংলাদেশের পারমাণবিক ও তেজস্ক্রিয় জরুরি অবস্থা মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করেছে। দলটি জাতীয় সমন্বয় জোরদার, জরুরি পরিকল্পনা চূড়ান্ত করা এবং কেন্দ্রের পূর্ণমাত্রার জরুরি মহড়া চালুর সুপারিশ করেছে।

রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ প্রথম দফার গ্রিড সংযোগকে দুই দেশের জন্য মাইলফলক বলেছিলেন। তার ভাষ্য, এতে আমদানি করা জ্বালানির ওপর বাংলাদেশের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।