গ্যাস সরবরাহ – Business Barta

গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট
রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশে গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট। বুধবার সকাল ৮টা থেকে এই রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে, যা ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত চলবে বলে এর আগে জানিয়েছিল পেট্রোবাংলা। দেশে দৈনিক প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে দেশীয় ক্ষেত্র থেকে তোলা গ্যাস ও আমদানি করা এলএনজি মিলিয়ে ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হচ্ছিল এতদিন।

পেট্রোবাংলা জানিয়েছিল, সামিট এলএনজি টার্মিনাল বন্ধ থাকলে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নামতে পারে। এর মধ্যে আমদানি করা এলএনজি থেকে গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুট হতে পারে বলে জানিয়েছিল সংস্থাটি।

কিন্তু বুধবার সকাল ৮টায় রক্ষণাবেক্ষণ কাজ শুরুর পর সকাল ১০টায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ২ হাজার ৭৯ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৫৬৫ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ৫১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছিল। অর্থাৎ, ওই সময় মোট সরবরাহ করা গ্যাসের পরিমাণ ছিল পেট্রোবাংলার পূর্বাভাসের চেয়েও ১৭১ মিলিয়ন ঘনফুট কম। চারদিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে মঙ্গলবার গুজব আখ্যা দেয় পেট্রোবাংলা।

সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। পেট্রোবাংলা ওই বিজ্ঞপ্তিতে দাবি করে, রক্ষণাবেক্ষণ চলাকালে সারা দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানায় সংস্থাটি।

দেশে আমদানি করা এলএনজি সরবরাহের জন্য মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। একটি পরিচালনা করে সামিট গ্রুপ, অন্যটি যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি। সামিটের টার্মিনালের দৈনিক গ্যাস সরবরাহের সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট। আর এক্সিলারেট এনার্জির টার্মিনালের সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট। দুটি টার্মিনালের সম্মিলিত সক্ষমতা দৈনিক ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। এর আগেও মহেশখালীর এলএনজি টার্মিনালে সমস্যার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও সামিটের টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছিল।

আজ থেকে চার দিন সারাদেশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে
এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বুধবার (৪ নভেম্বর) থেকে শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত সারা দেশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। এ সময় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। গত ১ নভেম্বর পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল ৮টা থেকে আগামী ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাবে।

রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে এ সময়ে সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এতে আরও বলা হয়, গত বছরের ডিসেম্বরেও অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে: পেট্রোবাংলা
প্রায় দুই মাস পর আগের মতো স্বাভাবিক হয়ে এসেছিল গ্যাস সরবরাহ। সমুদ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যায়। এতে পাইপলাইনে গ্যাস সরবরাহ কমায় গ্রাহকের কিছুটা ভোগান্তি তৈরি হয়। শুক্রবার সকালে আবার বাড়তে শুরু করেছে গ্যাস সরবরাহ। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তর শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

এর আগে গতকাল সন্ধ্যায় পেট্রোবাংলা জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর করায় বিঘ্ন ঘটেছে। ফলে এলএনজি সরবরাহ কমায় সামগ্রিক গ্যাস সরবরাহ কিছুটা কমেছে। পেট্রোবাংলা সূত্র বলছে, দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট হলেও ২৬৫ থেকে ২৭০ কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে। গত বুধবারও সরবরাহ করা হয়েছে ২৬০ কোটি ঘনফুট। গতকাল সন্ধ্যায় সরবরাহ কমে দাঁড়িয়েছে ২২০ কোটি ঘনফুটে। তার মানে ৪০ কোটি ঘনফুট সরবরাহ কমে গেছে। আজ সকাল ১০টায় সরবরাহ হয়েছে ২৩৪ কোটি ঘনফুট।

সূত্র বলছে, দেশে সরবরাহ করা গ্যাসের ৩৫ থেকে ৪০ শতাংশ আসে আমদানি করা এলএনজি থেকে। এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রে ভাসমান দুটি টার্মিনাল আছে। এর একটি মার্কিন কোম্পানি এক্সিলারেটের ও আরেকটি দেশীয় কোম্পানি সামিটের। দুটো টার্মিনাল মিলে সর্বোচ্চ ১০৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করতে পারে। এলএনজি নিয়ে নতুন জাহাজ এলেও বৈরী আবহাওয়ার কারণে গতকাল টার্মিনালে স্থানান্তর করা যায়নি। এর পর থেকে সরবরাহ করা হয় ৫৯ কোটি ঘনফুট। কয়েক দিন ধরে প্রায় ১০০ কোটি ঘনফুট সরবরাহ করা হচ্ছিল। আজ সকালে সরবরাহ করা হয়েছে ৭৩ কোটি ঘনফুট। এটি ধীরে ধীরে আরও বাড়ানো হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

এলএনজি সরবরাহ বাড়ল, মিলছে ১০১ কোটি ঘনফুট
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মঙ্গলবার রাত ৮টার হিসাবে জাতীয় গ্রিডে এলএনজি থেকে ১০১ কোটি ৫০ লাখ ঘনফুট এবং দেশীয় উৎস থেকে ১৬০ কোটি ৯০ লাখ ঘনফুটসহ মোট ২৬২ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ হয়েছে। এর আগে সোমবার রাত ১০টায় এলএনজি সরবরাহ ছিল ৯৮ কোটি ঘনফুট এবং মোট গ্যাস সরবরাহ ছিল ২৫৮ কোটি ২০ লাখ ঘনফুট। আর মঙ্গলবার দুপুর ১২টায় এলএনজি থেকে ৯৯ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যায়, তখন মোট সরবরাহ ছিল ২৬১ কোটি ঘনফুট।

সংশ্লিষ্টরা বলছেন, এলএনজি সরবরাহ বাড়ায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও আবাসিক গ্রাহকদের গ্যাসের চাপ কিছুটা বাড়তে পারে। তবে চাহিদার তুলনায় সরবরাহ এখনও কম থাকায় সংকট পুরোপুরি কাটেনি। গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর গ্যাস সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়। টার্মিনালের একটি বয়লার ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। এতে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকের ওপর চাপ পড়ে।

মেরামতের পর ১৫ আগস্ট টার্মিনালটি গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত করা হলেও পর্যাপ্ত এলএনজি কার্গো না থাকায় তাৎক্ষণিকভাবে সরবরাহ বাড়ানো সম্ভব হয়নি। ফলে টার্মিনালের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো যাচ্ছিল না। তবে মঙ্গলবারের হিসাবে এলএনজি সরবরাহ আরও বেড়েছে। সোমবার বিকেল ৪টায় ৭৬ কোটি ৪০ লাখ ঘনফুট এলএনজি সরবরাহ হলেও মঙ্গলবার রাত ৮টায় তা বেড়ে ১০১ কোটি ৫০ লাখ ঘনফুটে দাঁড়ায়, অর্থাৎ এক দিনে প্রায় ২৫ কোটি ঘনফুট বৃদ্ধি পেয়েছে। তবে গ্যাসের চাহিদা এখনও সরবরাহের চেয়ে বেশি। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত এলএনজি কার্গো আমদানি নিশ্চিত না হলে সরবরাহে আবারও চাপ তৈরি হতে পারে।

ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে
ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখার ধারণা থেকে সরে আসায় রাজধানীতে কিছুটা লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, দেশের বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সংকট। গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে লোডশেডিংয়ের বর্তমান পরিস্থিতি আর থাকবে না বলে আশা করা যায়।তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে লোডশেডিং ছিল। তবে ঢাকায় তা একেবারেই দেওয়া হয়নি। কারণ ঢাকার মানুষের ‘ভয়েস’ বেশি এবং সামাজিক পুঁজি (সোশ্যাল ক্যাপিটাল) বেশি। ফলে ঢাকার মানুষ লোডশেডিং না দেখায় তাদের মধ্যে একটি বিশেষ ধরনের ধারণা তৈরি হয়েছে।

লোডশেডিংয়ের পরিমাণ নিয়ে তুলনামূলক তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের শেষ পূর্ণ বছর ছিল ২০২৩ সাল। ২০২৩ ও ২০২৬ সালের জুন, জুলাই ও আগস্ট মাসের গড় লোডশেডিংয়ের চিত্র তুলনা করলে দেখা যায়, জুন ও জুলাইয়ে ২০২৬ সালে লোডশেডিংয়ের পরিমাণ আগের বছরের তুলনায় কম ছিল। তিনি বলেন, ২০২৩ সালের জুনে প্রতিদিন গড়ে লোডশেডিং ছিল ৯৬৯ মেগাওয়াট। ২০২৬ সালের জুনে তা দাঁড়ায় ৭৪১ মেগাওয়াটে। একইভাবে ২০২৩ সালের জুলাইয়ে গড়ে লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুলাইয়ে ছিল ৪৬০ মেগাওয়াট। তবে আগস্টের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।

জাহেদ উর রহমান বলেন, ২০২৩ সালের আগস্টে গড় লোডশেডিং ছিল ৩৬০ মেগাওয়াট। কিন্তু ২০২৬ সালের আগস্টে তা বেড়ে ১ হাজার ৫৬৫ মেগাওয়াটে দাঁড়ায়। ‘আগস্টে কী সংকট হয়েছিল’ তা সবাই জানেন উল্লেখ করে তিনি বলেন, ওই মাসে লোডশেডিংয়ের পরিমাণ অনেক বেড়েছিল। তবে জুন ও জুলাইয়ে ২০২৬ সালের গড় লোডশেডিং ২০২৩ সালের তুলনায় কম ছিল।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন, গ্যাসের যে সংকট ছিল সেটি কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। ফলে বর্তমান সংকট আর এতটা প্রকট থাকবে না বলে তারা আশা করছেন। ঢাকায় লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীতেও কিছুটা সংকট সবাইকে মেনে নেওয়া উচিত। তবে ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুতের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে। তিনি আরও বলেন, ‘ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখব’ এমন ধারণা থেকে সরকার সরে আসছে। এ কারণে ঢাকায় কিছুটা লোডশেডিং হচ্ছে।

ফার্নেস অয়েল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি
গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনাতেও অর্থসংকটে পড়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। অর্থের অভাবে সরকারি-বেসরকারি অধিকাংশ তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারছে না। এ অবস্থায় আগামী এক মাসে ৬ লাখ ৩০ হাজার টনের বেশি ফার্নেস অয়েল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চায় পিডিবি। এজন্য জরুরি ভিত্তিতে সরকারের কাছে ৬ হাজার ৫০০ কোটি টাকা চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।

শনিবার সরকারের শীর্ষ পর্যায় থেকে গ্যাসের ওপর চাপ কমিয়ে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পিক আওয়ারে ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্র থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিদ্যুৎ বিভাগ। এতে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ২০ কোটি ঘনফুট গ্যাস সাশ্রয় হতে পারে, যা শিল্প খাতে সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পেট্রোবাংলা জানিয়েছে, বিদ্যুৎ সংকটের কারণে শিল্পে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। সংকটের সময়ে বিদ্যুৎ খাতে দৈনিক ৯৫ কোটি ঘনফুট গ্যাস বরাদ্দ থাকলেও বর্তমানে তা কমিয়ে ৮৫ কোটি ঘনফুট করা হয়েছে। এরপরও বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রতিদিন প্রায় ৮৮ কোটি ঘনফুট গ্যাস ব্যবহার হচ্ছে। ফলে শিল্পকারখানা, আবাসিক গ্রাহক ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ স্বাভাবিক হচ্ছে না।

পিডিবি জানিয়েছে, চাইলেই তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে উৎপাদন বাড়ানো সম্ভব নয়, কারণ অধিকাংশ কেন্দ্রেই ফার্নেস অয়েলের মজুত প্রায় শেষ। এ অবস্থায় দেশের প্রায় ৩০টি তেলভিত্তিক কেন্দ্রে জরুরি ভিত্তিতে ৮৫ হাজার ৮৫০ টন ফার্নেস অয়েল সরবরাহের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) চিঠি দিয়েছে সংস্থাটি। পিডিবির চাহিদা অনুযায়ী, চলতি বছর ৭৫ হাজার টন ফার্নেস অয়েল প্রয়োজন হলেও এরই মধ্যে ১ লাখ ২০ হাজার টন কিনেছে তারা। বর্তমানে বিপিসির ট্যাংকে মজুত রয়েছে মাত্র ৩৩ হাজার টন। ফলে চাহিদা অনুযায়ী এখনই ৮৫ হাজার ৮৫০ টন তেল সরবরাহ করা সম্ভব নয় বলে জানিয়েছে বিপিসি। তবে বিদ্যুৎ খাতের জন্য চলতি বছরে আরও ২৫ হাজার টন ফার্নেস অয়েল আমদানির প্রক্রিয়া চলছে।

এদিকে ২৩ আগস্ট বিদ্যুৎ সচিবের কাছে পাঠানো এক চিঠিতে পিডিবি বলেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তেলভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদন করা সম্ভব। তবে এজন্য এক মাসে ৬ লাখ ৩০ হাজার ৫০০ টন ফার্নেস অয়েল ব্যবহার করতে হবে। প্রতি লিটার ১০০ টাকা হিসাবে এই তেল কিনতে পিডিবির দরকার হবে ৬ হাজার ৫০০ কোটি টাকা। তেল কেনার জন্য এই অর্থ অগ্রিম হিসাবে না দিলে তেল পাওয়া যাবে না। যদিও পিডিবি দেনায় জর্জরিত। এই সংস্থার কাছে সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাওনা ৪৬ হাজার কোটি টাকা। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দরকার বলে জানায় পিডিবি।

বাংলাদেশ প্রাইভেট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন (বিপ্পা) সূত্র জানায়, দেশে বেসরকারি খাতে ৫৩টি ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আছে। এ কেন্দ্র থেকে দৈনিক ৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিপ্পার সভাপতি ডেভিট হাসনাত বলেন, বেসরকারি সব কেন্দ্র দেশের এ সময়ে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন করতে চায়। কিন্তু সমস্যা হলো বকেয়া বিল। বিপ্পার সদস্যদের প্রায় ৭-৮ হাজার কোটি টাকা পাওনা আছে। দীর্ঘদিন বিল বাকি থাকায় অনেক কোম্পানি ব্যাংকের কাছে খেলাপি হয়ে গেছে। তিনি বলেন, এখন সরকার এই বকেয়া দিয়ে দিলে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো নিজ থেকে তেল আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করবে।

কোন কেন্দ্রে কত তেল দরকার

সরকার ফার্নেস অয়েল দিয়ে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন টার্গেট দিলেও পিডিবি উৎপাদন করতে পারছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ মেগাওয়াট। তবে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তেল দিয়ে উৎপাদন করতে চাইলে এখনই দরকার ৮৫ হাজার ৮৫০ টন। এর মধ্যে পিডিবির ৬টি কেন্দ্রের জন্য দরকার ১২ হাজার ৮৫০, সামিটের দুটি কেন্দ্রের জন্য ৫ হাজার, ডরিন পাওয়ার লিমিটেডের তিনটি কেন্দ্রের জন্য ৮ হাজার, লংকা পাওয়ারের ৩টি কেন্দ্রের জন্য ৮ হাজার, এনার্জি প্যাকের ২টি কেন্দ্রের জন্য ৬ হাজার, এক্স ইনডেক্সেও ২টির জন্য ৩ হাজার, আরপিসিএল-এর ৩টির জন্য ৩ হাজার ৫০০, বিআর পাওয়ারের ৩টির জন্য ১২ হাজার, অ্যাক্রনের ২টির জন্য ৭ হাজার, এইচএফ পাওয়ারের ১টির জন্য ৩ হাজার, বারাকার ১টির জন্য সাড়ে ৩ হাজার, ওরিয়নের ১টির জন্য ৪ হাজার, দেশ এনার্জির একটির জন্য ৩ হাজার, অনলিমার ১টির জন্য ৫ হাজার এবং এনডব্লিউপিজিসিএল-এর ১টি কেন্দ্রের জন্য দরকার ২ হাজার টন তেল।

এদিকে সারা দেশে বিদ্যুতের ঘাটতি ও লোডশেডিং অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ১৭৬ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ করা হয় ১৩ হাজার ৯১৭ মেগাওয়াট। ফলে ওই সময়ে ঘাটতি ছিল ২ হাজার ২৫৯ মেগাওয়াট। এর মধ্যে গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে ৫ হাজার ১২৬ মেগাওয়াট এবং তেলভিত্তিক কেন্দ্র থেকে ২ হাজার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বরের আগে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব নয়। আবার তেলের সংকটের কারণে গ্যাসের ওপর নির্ভরতাও কমানো যাচ্ছে না। ফলে এর আগে শিল্প খাতে স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। মঙ্গলবার সারা দেশে গড়ে ২৪২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, যার মধ্যে বিদ্যুৎ খাতে ৮৮ কোটি ও সার খাতে ১৭ কোটি ঘনফুট দেওয়া হয়েছে। এদিকে চিটাগাং ইউরিয়া সার কারখানা চালু হওয়ায় পূর্ণ উৎপাদনে গেলে দৈনিক আরও ৭ কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন হবে। অন্যদিকে সেপ্টেম্বরে রক্ষণাবেক্ষণের জন্য কাফকো সার কারখানা বন্ধ হওয়ার কথা রয়েছে। তখন সিইউএফএলকে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ করা হতে পারে।

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু
কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেটর এনার্জি পরিচালিত ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনাল তিন দিন বন্ধ থাকার পর পুনরায় গ্যাস সরবরাহ শুরু করেছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) এক কর্মকর্তা বলেন, ‘আজ (২২ আগস্ট) দুপুর ২টার দিকে এলএনজি টার্মিনাল পুনরায় চালু হয়েছে এবং বর্তমানে জাতীয় গ্রিডে ঘণ্টায় প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করছে।’

তিনি বলেন, দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহের ফলে এলএনজিভিত্তিক মোট গ্যাস সরবরাহ বেড়ে প্রায় ৬৮৬ মিলিয়ন ঘনফুট হয়েছে। মধ্যরাতের মধ্যে জাতীয় গ্রিডে আরও প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে।

পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, একটি এলএনজি কার্গো আগামীকাল রোববার (২৩ আগস্ট) টার্মিনালে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ের এক দিন আগেই তা এসে পৌঁছায়। ফলে আজ (২২ আগস্ট) থেকেই টার্মিনালটি জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে। তিনি বলেন, আজ (২২ আগস্ট) দুপুর ২টার দিকে এলএনজিভিত্তিক গ্যাস সরবরাহ মাত্র ৫৮০ মিলিয়ন ঘনফুট ছিল। নতুন এলএনজি কার্গো পৌঁছানোর পর সরবরাহ বাড়তে শুরু করে এবং বর্তমানে তা প্রায় ৬৮৬ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে।

মোট এলএনজি সরবরাহের মধ্যে বর্তমানে সামিট প্রায় ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে।  এদিকে দেশে সামগ্রিক গ্যাস সরবরাহ বেড়ে প্রায় ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট হয়েছে। আব্দুল মান্নান বলেন, ‘গ্যাস সরবরাহ নির্ভরযোগ্য পর্যায়ে রাখতে আমরা আরও এলএনজি কার্গো আনার জন্য কাজ করছি।’

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনালটি গত ২১ জুলাই অগ্নিকাণ্ডের পর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে টার্মিনালটি এলএনজি সরবরাহ পুনরায় শুরু করলেও ১৯ আগস্ট থেকে এলএনজি কার্গোর মজুত না থাকায় এর কার্যক্রম আবারও বন্ধ হয়ে যায়।

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বাড়ল
টানা গ্যাস সংকটের মধ্যেই জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখালীর সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার সকালে সামিট থেকে প্রায় ৪৬ কোটি ঘনফুট এবং এক্সিলারেট থেকে প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ফলে গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে প্রায় ২৪০ কোটি ঘনফুটে পৌঁছেছে। পেট্রোবাংলা সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার বিকেলে কারিগরি ত্রুটির কারণে এক্সিলারেটের এলএনজি টার্মিনাল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে প্রায় ১৬৫ কোটি ঘনফুটে নেমে আসে। কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সামিট থেকে গ্যাস সরবরাহ শুরু হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। শুরুতে সামিট থেকে প্রায় ১১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও রাতে ধাপে ধাপে এর পরিমাণ বাড়ানো হয়। একই রাতে এক্সিলারেটের টার্মিনাল থেকেও পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়। বর্তমানে সেখান থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস যাচ্ছে।

দুই টার্মিনাল মিলিয়ে এলএনজি থেকে এখন প্রায় ৭৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। স্বাভাবিক সময়ে সরবরাহ থাকে ২৬০ থেকে ২৭০ কোটি ঘনফুট, যার মধ্যে এলএনজি থেকে আসে প্রায় ১০৫ কোটি ঘনফুট। ফলে সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি এখনও উল্লেখযোগ্য।

সংকটের পেছনে দুই টার্মিনাল

মহেশখালীতে আমদানি করা এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এক্সিলারেট এনার্জির টার্মিনালের সক্ষমতা দিনে ৬০ কোটি ঘনফুট এবং সামিটের প্রায় ৫০ কোটি ঘনফুট। ২১ জুলাই অগ্নিদুর্ঘটনায় এক্সিলারেটের একটি বয়লার ক্ষতিগ্রস্ত হয়। এতে টার্মিনালটির স্বাভাবিক সরবরাহ ব্যাহত হয়। পরে অক্ষত বয়লার থেকে ৬ আগস্ট সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ শুরু করা হয়। তবে শুক্রবার বিকেলে কারিগরি সমস্যার কারণে সেটিও বন্ধ হয়ে যায়। মেরামতের পর রাতে আবার সরবরাহ শুরু হয়েছে।

অন্যদিকে চলতি সপ্তাহের শুরুতে বৈরী আবহাওয়ার কারণে সামিটের টার্মিনালে নতুন এলএনজি কার্গো যুক্ত করা সম্ভব হয়নি। ফলে টার্মিনালে মজুত থাকা এলএনজি দিয়ে কয়েক দিন সরবরাহ চালাতে হয়। মজুত কমে আসায় সোমবার সন্ধ্যা থেকে সরবরাহ কমানো শুরু হয়। মঙ্গলবার তা ২০ কোটি এবং বুধবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১০ কোটি ঘনফুটে নামিয়ে আনা হয়। বৃহস্পতিবার বিকেল ৫টায় সামিটের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সামিট আবার গ্যাস দেওয়া শুরু করে। ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে শনিবার সকালে তা প্রায় ৪৬ কোটি ঘনফুটে পৌঁছেছে।

৪১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, গ্রামে তীব্র লোডশেডিং
জ্বালানি সংকট ও মেরামতকাজের কারণে দেশের ৪১টি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। চালু থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর বেশিরভাগই সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। এতে রাজধানীর বাইরের শিল্পাঞ্চলগুলোতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ; কোথাও ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে, আবার কোথাও একবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে কয়েক ঘণ্টাতেও ফিরছে না। তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বিতরণ কোম্পানির সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে লোডশেডিং অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বর্তমানে গড়ে প্রায় ৩ হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত রোববার বিকেল ৩টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৬৭১ মেগাওয়াট, যা রাত ১টায় বেড়ে ৩ হাজার ৭৫৭ মেগাওয়াটে দাঁড়ায়। এর আগে গত ৩ আগস্ট রাত ১টায় সর্বোচ্চ লোডশেডিং হয়েছিল ৩ হাজার ৫১২ মেগাওয়াট। আর আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালের ২৭ জুন সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৪১৯ মেগাওয়াট। সংশ্লিষ্টরা বলছেন, লোডশেডিংয়ের প্রধান কারণ গ্যাসের সংকট। চাহিদার তুলনায় বিদ্যুৎকেন্দ্রগুলো এক-তৃতীয়াংশেরও কম গ্যাস পাচ্ছে। এর সঙ্গে কয়লা সরবরাহের সংকট যুক্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

গ্যাস নেই, বন্ধ বিদ্যুৎকেন্দ্র

দেশের বিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশ এখনো গ্যাসনির্ভর হওয়ায় গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিলে সরাসরি এর প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ২৫২ কোটি ঘনফুট। লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে এসব কেন্দ্রে অন্তত ১০০ থেকে ১১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ প্রয়োজন হলেও বর্তমানে দেওয়া হচ্ছে মাত্র ৭০ কোটি ঘনফুট, অর্থাৎ চাহিদার এক-তৃতীয়াংশেরও কম। এর পাশাপাশি জ্বালানি সংকট ও মেরামতকাজের কারণে ৪১টি বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে এবং চালু থাকা অধিকাংশ কেন্দ্রও আংশিক সক্ষমতায় চলছে। একসময় গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো থেকে প্রায় ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও বর্তমানে তা কমে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে। এমনকি কিছুদিন আগেও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ছিল প্রায় সাড়ে ৫ হাজার মেগাওয়াট। ফলে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা ও অবকাঠামো থাকা সত্ত্বেও জ্বালানির সংকটে সেগুলোর পূর্ণ ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

পূর্ণ সক্ষমতায় ফেরেনি এলএনজি টার্মিনাল

গ্যাস সংকটের বড় ধাক্কাটি আসে গত ২১ জুলাই। কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়। টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর দৈনিক প্রায় ৬০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। দেশে মোট গ্যাস সরবরাহ নেমে আসে প্রায় ২১৪ কোটি ঘনফুটে। ১৫ দিন পর আংশিক মেরামতের মাধ্যমে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে। তবে টার্মিনালটি এখনও পূর্ণ সক্ষমতায় ফিরতে পারেনি।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. শোয়েব জানিয়েছেন, টার্মিনালটির মেরামত শেষ হতে দুই-তিন দিন লাগতে পারে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই গ্যাস সরবরাহ বাড়বে। টার্মিনালটি পুরোপুরি সচল হলে আরও ৩০ থেকে ৩৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব হবে। এতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে। তবে এটিই সংকটের শেষ নয়। দেশীয় গ্যাস উৎপাদন ক্রমেই কমছে। একই সঙ্গে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে। আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার কারণে গ্যাস সরবরাহে সামান্য ব্যাঘাত ঘটলেই এর সরাসরি প্রভাব পড়ে বিদ্যুৎ খাতে।

কয়লাতেও সংকট

বিদ্যুৎ সংকটকে আরও তীব্র করে তুলেছে কয়লা সরবরাহের জটিলতা। ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে কুতুবদিয়ায় বড় জাহাজ থেকে ছোট জাহাজে কয়লা খালাসে বিলম্ব হওয়ায় কেন্দ্রে কয়লা পৌঁছাতেও অতিরিক্ত সময় লাগছে। এদিকে ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের কেন্দ্র থেকেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমেছে। কেন্দ্রটি সাধারণত প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করলেও গত কয়েক দিন ধরে তা কমে ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে। ঝাড়খণ্ডে বন্যার পানিতে কয়লা ভিজে যাওয়ায় সেখানে উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে আদানি পাওয়ার জানিয়েছে, আজ মঙ্গলবার কয়লা সরবরাহ স্বাভাবিক হলে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরতে পারে। দেশে বর্তমানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট উৎপাদন সক্ষমতা প্রায় ৭ হাজার ৯৪৫ মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে প্রায় সাড়ে ৫ হাজার মেগাওয়াট। রক্ষণাবেক্ষণ শেষে পায়রা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু হওয়ায় উৎপাদন কিছুটা বেড়েছে, তবে রামপাল ও বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমেছে। বড়পুকুরিয়ার তিনটি ইউনিটের মধ্যে দুটি কারিগরি সমস্যার কারণে বন্ধ রয়েছে।

বিদ্যুৎ সংকটে নাকাল মানুষ

বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। দেশের অনেক এলাকায় দিনে-রাতে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। তীব্র গরমে ফ্যান, এসি কিংবা পানির পাম্প চালানো কঠিন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা ও অনলাইনভিত্তিক কাজ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা। গতকাল সোমবার সিলেটে ২৪৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ হয়েছে ২০২ মেগাওয়াট, ফলে ঘাটতি ছিল ৪৫ মেগাওয়াট। এর আগের দিন ঘাটতি ছিল ৫৬ মেগাওয়াট। তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রোববার রাতে সিলেটের টুকের বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা।

বগুড়ার সান্তাহারেও চাহিদার তুলনায় অর্ধেকের কম বিদ্যুৎ সরবরাহের অভিযোগ রয়েছে। সন্ধ্যার পর লোডশেডিং বাড়ায় চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত ঘটছে। শিল্পাঞ্চলেও পরিস্থিতি উদ্বেগজনক। গ্যাস সংকট আগে থেকেই ছিল। এর সঙ্গে বিদ্যুৎ ঘাটতি যোগ হয়ে তৈরি হয়েছে দ্বিমুখী চাপ। উদ্যোক্তারা জানিয়েছেন, বিদ্যুৎ চলে গেলে উৎপাদন লাইন বন্ধ হয়ে যায়। আবার বিদ্যুৎ এলে মেশিন স্বাভাবিক করতে সময় লাগে। উৎপাদন সচল রাখতে বাধ্য হয়ে জেনারেটর চালাতে হচ্ছে। এতে জ্বালানি ব্যয় বাড়ছে। বাড়ছে উৎপাদন খরচও।

গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় পানির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। এ কারণে লক্ষ্মীপুর জেলার পুরো এলাকা এবং নোয়াখালীর দুটি সিএনজি স্টেশন ও বেগমগঞ্জ শিল্প এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে প্রায় ৭ হাজার ১৫০জন গ্রাহক ও চারটি সিএনজি স্টেশন গ্যাস সংকটে পড়েছে। ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত মেরামতকাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের পাশের একটি সেতুর নিচে পানির তলদেশে থাকা পাইপলাইনে লিকেজ শনাক্ত হয়। নিরাপত্তার স্বার্থে শনিবার রাত থেকে ওই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লক্ষ্মীপুর জেলার বাসাবাড়িতে রান্নাবান্না নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। পাশাপাশি গ্যাসনির্ভর সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকায় পরিবহন চালক ও যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাখরাবাদ নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার ৯ আগস্ট সকাল থেকে লিকেজ মেরামতের কাজ শুরু করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সবকিছু ঠিক থাকলে রোববার মধ্যরাতের মধ্যে মেরামত শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে। এজন্য দ্রুত কাজ চলছে।

যোগাযোগ করা হলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শাহ আলম বলেন, কেন্দুরবাগ এলাকায় পানির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। পাইপলাইনটি ১০ ফুট পানির নিচে থাকায় মেরামতকাজ কিছুটা জটিল হয়ে পড়েছে। এজন্য মেরামত না করে নতুন পাইপ দিয়ে বাইপাস লাইন তৈরী করে গ্যাস সরবরাহ চালু করা হবে। তিনি আরও বলেন, লিকেজের কারণে লক্ষ্মীপুর জেলার প্রায় ৭ হাজার আবাসিক গ্রাহক, বাণিজ্যিক ১৫০জন গ্রাহক ও বেগমগঞ্জের দুটি সিএনজি স্টেশন ও লক্ষীপুরের দুটি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।