শুল্ক ছাড় – Business Barta

বাংলাদেশসহ ২০ দেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক বাণিজ্যনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ, ভারতসহ ২০টি অংশীদার দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ এবং এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদান আমদানি শুল্ক মুক্ত করেছে ওয়াশিংটন। এই সিদ্ধান্ত এমন একসময়ে এল, যখন নির্দিষ্ট পেটেন্টযুক্ত ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের খবরে বলা হয়েছে, নতুন এই শুল্ক কাঠামো আনুষ্ঠানিক করতে মার্কিন বাণিজ্য দপ্তর দেশটির ফেডারেল রেজিস্টারে একটি সরকারি তালিকা প্রকাশ করেছে। এতে শূন্য-শুল্ক সুবিধার আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলোর নাম এবং সংশ্লিষ্ট পণ্যের শ্রেণি উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, শুল্কমুক্ত পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, উন্নত কোষ ও জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস (এডিসি) এবং পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত মৌলিক উপাদান বা কাঁচামালও (এপিআই) শূন্য (০) শতাংশ শুল্ক সুবিধা পাবে।

বাংলাদেশ ও ভারতের পাশাপাশি শুল্ক ছাড়ের সুবিধা পাওয়া দেশ ও অঞ্চলগুলোর তালিকায় রয়েছে—আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, নর্থ মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিখটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম। সরকারি নোটিশ অনুযায়ী, এসব দেশ ও অঞ্চল থেকে রপ্তানি করা উল্লেখিত পণ্য শূন্য শতাংশ শুল্ক সুবিধা পাবে। কারণ, তাদের সঙ্গে ওয়াশিংটনের কার্যকর অথবা ভবিষ্যতে কার্যকর হতে যাওয়া বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোর চুক্তি রয়েছে।

এই পরিবর্তনের ভিত্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এপ্রিলের একটি নির্দেশনা। ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের ধারা-২৩২-এর অধীনে আমদানি করা ফার্মাসিউটিক্যাল পণ্য এবং সংশ্লিষ্ট রাসায়নিক উপাদানের ওপর শুল্কের কাঠামো পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল ওই ঘোষণায়। এর আগে গত ২ এপ্রিলের মূল ঘোষণায় নির্দিষ্ট পেটেন্টযুক্ত ওষুধ, বায়োলজিক্যাল (জৈব) পণ্য এবং সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এসব পণ্যের উৎপাদন বাড়ানোই ছিল এই নীতির বৃহত্তর উদ্দেশ্য। প্রাথমিক তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে শুল্ক ৩১ জুলাই থেকে কার্যকর হয়। আর ২৯ সেপ্টেম্বর থেকে তালিকাভুক্ত অন্যান্য কোম্পানির ক্ষেত্রেও এই শুল্ক কার্যকর হচ্ছে।

তবে জেনেরিক ওষুধ ও এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত উপাদানকে ধারা-২৩২-এর ফার্মাসিউটিক্যাল শুল্কের বাইরে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন বাণিজ্য দপ্তর। সম্প্রতি প্রশাসনিক সংশোধনের মাধ্যমে মূল ঘোষণায় কিছু গুরুত্বপূর্ণ কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। এর ফলে ‘জেনেরিক ফার্মাসিউটিক্যাল আর্টিকেলস’-এর সংজ্ঞা আরও স্পষ্ট করা হয়েছে এবং এর আওতায় পেটেন্টবিহীন পশুচিকিৎসার ওষুধও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ‘ফার্মাসিউটিক্যাল আর্টিকেলস’ বলতে কোন ধরনের পণ্য বোঝানো হবে, সেটিও নির্দিষ্ট করা হয়েছে। এই শ্রেণির মধ্যে কেবল প্রস্তুত ওষুধ, সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান (এপিআই) এবং গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঁচামাল অন্তর্ভুক্ত থাকবে।

মার্কিন তুলাভিত্তিক পোশাকে শুল্ক ছাড়ের সম্ভাবনা
যুক্তরাষ্ট্রে নতুন শুল্ককাঠামোর আওতায় বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করা হলেও, মার্কিন তুলা ব্যবহার করে তৈরি বাংলাদেশের কিছু পোশাক এই অতিরিক্ত শুল্ক থেকে ছাড় পেতে পারে—যদিও তা নির্ভর করবে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরিমাণের ওপর। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির অভিযোগে গত বৃহস্পতিবার বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্টের স্মারকে জানানো হয়েছে, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জন্য ট্যারিফ রেট কোটা (টিআরকিউ) চালুর উদ্যোগ নেওয়া হবে, যার মাধ্যমে এসব দেশকে যুক্তরাষ্ট্রের তুলা বেশি আমদানিতে উৎসাহিত করা হবে এবং ঝুঁকিপূর্ণ উৎসের তুলার ওপর নির্ভরতা কমানোই হবে এর মূল লক্ষ্য।

এতে বলা হয়, এই কোটা এমনভাবে নির্ধারণ করা হবে; যাতে বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মার্কিন তুলা আমদানির ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ টেক্সটাইল ও তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক ছাড়াই রপ্তানি করতে পারে। নোটিশে বলা হয়, মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) প্রাথমিক ৩ বছর মেয়াদের একটি টিআরকিউ প্রতিষ্ঠা করবে; যাতে এসব দেশ মার্কিন তুলা আমদানির ওপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ টেক্সটাইল এবং পোশাক ৩০১ অনুচ্ছেদের আওতায় অতিরিক্ত শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশকরতে পারে।

ট্যারিফ রেট কোটা (টিআরকিউ) কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার নির্দিষ্ট টেক্সটাইল ও পোশাকপণ্যের ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ অব্যাহত রাখবে, যা স্মারকের ১(ক) ধারা অনুযায়ী ৩০১ অনুচ্ছেদের আওতায় প্রযোজ্য। এই নীতিমালা বাস্তবায়নে প্রয়োজনীয় সংশোধন আনবে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) এবং টিআরকিউ চালুর তারিখ ফেডারেল রেজিস্টারে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ প্রায় ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক পুনর্নির্ধারণ করেছে ইউএসটিআর, যার ঘোষণা দেওয়া হয় গত বৃহস্পতিবার।

নতুন ঘোষণায় বাংলাদেশের শুল্ক হার ১০ শতাংশ। তবে রপ্তানিতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী চীন, ভিয়েতনামের পণ্যে শুল্কহার বাড়িয়ে ১২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক সে দেশের সুপ্রিম কোর্টে অবৈধ ঘোষণা হলে বাণিজ্য আইনের আওতায় সব দেশের জন্য বাড়তি ১০ শতাংশ অস্থায়ী শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর মেয়াদ শেষের দিনে জোরপূর্বক শ্রম ইস্যুতে বাড়তি শুল্ক আরোপ করা হয়। এই শুল্ক পণ্যের ওপর সাধারণভাবে আরোপিত শুল্কের অতিরিক্ত।

সৌরবিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে বড় শুল্ক ছাড়
দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসার বাড়াতে সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি আমদানিতে বড় ধরনের শুল্ক-কর ছাড় দেওয়ার পরিকল্পনা করছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে একাধিক উদ্যোগ অন্তর্ভুক্ত হতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে। বর্তমানে এ খাতের কিছু যন্ত্রপাতি আমদানিতে সর্বোচ্চ ৬৩ শতাংশ পর্যন্ত শুল্ক-কর আরোপ রয়েছে। তবে নতুন বাজেটে তা কমিয়ে ১৫ শতাংশের নিচে নামানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

নীতিনির্ধারকরা বলছেন, এতে সৌরবিদ্যুৎ প্রকল্পের বিনিয়োগ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং শিল্পকারখানায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদন আরও সহজ হবে। শিল্প-সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্যে সোলার প্যানেল ও ইনভার্টারের শুল্ক কমানো হলেও ডিসি কেবল, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, মাউন্টিং স্ট্রাকচার ও কন্ট্রোল সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ উপকরণে উচ্চ কর বহাল রয়েছে। এতে প্রকল্প ব্যয় বেশি থাকায় অনেক প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভাইস প্রেসিডেন্ট বিদ্যা অমৃত খান বলেছেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে কার্বন নিঃসরণ কমানো এখন বাধ্যতামূলক হলেও দেশে সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় এখনো বেশি, তাই আসন্ন বাজেটে শুল্ক কমানো জরুরি। তিনি জানান, বর্তমানে সোলার প্যানেলের ওপর মোট শুল্ক-কর ৩৭ থেকে ৫৮ শতাংশ পর্যন্ত, যা রপ্তানিমুখী শিল্পের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে ব্যবসায়ীরা বাজেট প্রস্তাবে সোলার প্যানেল, ইনভার্টার, ডিসি কেবল ও ব্যাটারি স্টোরেজ সিস্টেমের শুল্ক ১ শতাংশে নামানোর দাবি জানিয়েছেন। যদিও সরকার ২০২৫ সালে কিছু সংস্কারের মাধ্যমে সোলার প্যানেল ও ইনভার্টারের শুল্ক ১ শতাংশে নামিয়েছে, তবে অন্যান্য যন্ত্রাংশে উচ্চ কর বহাল থাকায় প্রত্যাশিত সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্টদের মত।

এদিকে, সৌরবিদ্যুৎ খাতে কর সুবিধা সম্প্রসারণের অংশ হিসেবে আয়কর অব্যাহতিরও উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও উৎপাদনে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো ২০২৫ সালের ৩০ জুন থেকে অর্জিত আয়ের ওপর কর অব্যাহতি পাবে, যা কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে। এ বিষয়ে শর্ত অনুযায়ী, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রকল্প স্থাপন, নেট মিটারিং অনুমোদন এবং বিদ্যুৎ বিক্রির ক্ষেত্রে পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) বাধ্যতামূলক থাকবে।

বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফা আল মাহমুদ বলেছেন, ‘কর সুবিধা কার্যকর হলে শিল্প খাতে সৌরবিদ্যুৎ দ্রুত বিস্তার পাবে এবং বিদ্যুৎ ব্যয় ও কার্বন নিঃসরণ দুই-ই কমবে।’ ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম বলেছেন, শুধু কর ছাড় নয়, নেট মিটারিং ও গ্রিড সংযোগ প্রক্রিয়াও সহজ করতে হবে। পাশাপাশি ব্যাংক অর্থায়ন বাড়াতে হবে, যাতে এসএমই খাতও উপকৃত হয়।

এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, জ্বালানি নিরাপত্তা জোরদার ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সরকারের সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁদের মতে, শুল্ক-কর কমানো হলে দেশি-বিদেশি বিনিয়োগ দ্রুত বাড়বে এবং দীর্ঘমেয়াদে আমদানিনির্ভরতা হ্রাস পাবে। সরকার ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে প্রায় ১ হাজার ১৭৪ মেগাওয়াট সক্ষমতার প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

বিভিন্ন খাতের কর অব্যাহতি সুবিধা তুলে দেওয়া হবে
আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেওয়ার সুযোগ নেই, তুলে দেওয়া হবে বিভিন্ন খাতের কর অব্যাহতি সুবিধা— এমন তথ্য দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এনবিআর ভবনে বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এমন কথা বলেন।

আবদুর রহমান খান জানান, ৪ থেকে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায় দরকার। বিশাল রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই।

এ সময় জানানো হয়, পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহনে সর্বোচ্চ ছাড় দেবে সরকার। টার্নওভার ট্যাক্স কমিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে।  কর ফাঁকির কারণে নানাক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। ভ্যাট রিফান্ড দেওয়ার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেড় বছর ধরে রিফান্ড দেওয়া হয় নাই।

এই আলোচনায় খাত সংশ্লিষ্টরা জানান, জেট ফুয়েলের দাম বেড়েছে। আগাম কর এখন ১৭ শতাংশ। বিশ্বের কোথাও এত কর নেই। ভারত শুল্ক কমালেও দেশে উদ্যোগ নেই।

মদ আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব
দেশে মদ আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে এই খাতের ব্যবসায়ীরা। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের প্রেক্ষিতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বার ওনার্স অ্যাসোসিয়েশন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে এ সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাব অনুযায়ী, বিয়ার, মদ ও হুইস্কির শুল্ক তিন ভাগের এক ভাগে নামিয়ে আনার দাবি করা হয়েছে। বিয়ার আমদানির শুল্ক ৪৪২ শতাংশ থেকে ১৫০ শতাংশে নামানোর প্রস্তাব থাকলেও, ব্র্যান্ডি, হুইস্কি, রাম, জিন, ভদকা ও অন্যান্য লিকুয়ারে বিদ্যমান ৬১১ শতাংশ শুল্ক ২০০ শতাংশে আনা হবে। ব্যবসায়ীরা মনে করেন, শুল্ক কমানো হলে দেশে অবৈধ ও বিদেশি মদের প্রসার কমবে এবং সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে। তবে এনবিআর জানিয়েছে, রাজস্বের পাশাপাশি প্রস্তাব গ্রহণের আগে ধর্মীয় ও সামাজিক প্রভাবকে গুরুত্ব দেওয়া হবে।

এনবিআরের তথ্যমতে, দেশে প্রতিবছরই বিদেশি মদ আমদানি বাড়ছে। প্রতি বছর ২ থেকে ৩ লাখ লিটার করে মদ আমদানি বেড়ে চলছে। বছরে গড়ে এখন প্রায় ৯ লাখ লিটার মদ আমদানি হচ্ছে। ২০২১ সালে প্রায় ৭ লাখ লিটার মদ আমদানি হলেও ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১০ লাখ লিটারে। ২০২২ সালে সাড়ে ৮ লাখ লিটার ও ২০২৩ সালে সাড়ে ১১ লাখ লিটার মদ আমদানি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে নানা কারণে বিদেশে মদের বিক্রি ও চাহিদা বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের কর্মকর্তা-কর্মচারী, দূতাবাস, নানা প্রকল্প চলমান থাকায় বিদেশিদের যাতায়াত ও বসবাস- বিদেশি মদের চাহিদা বৃদ্ধির অন্যতম কারণ। এর বাইরে বিভিন্ন পার্টি ও ধনিক শ্রেণির রাতের আড্ডায় বিদেশি মদের চাহিদা রয়েছে। একইসঙ্গে দাম বেশি থাকায় অবৈধ পথেও আসছে বিদেশি মদ, বিক্রি হচ্ছে নকল বিদেশি মদও- যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। একইসঙ্গে সরকারও হারাচ্ছে রাজস্ব।

আসন্ন নতুন অর্থবছরের বাজেটের প্রস্তুতির জন্য প্রতিবছরের মতো এনবিআর বিভিন্ন বাণিজ্য সংগঠনের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে। ইতিমধ্যেই বেশ কিছু সংগঠন এনবিআরে লিখিত প্রস্তাব পাঠিয়েছে। বাজেট প্রণয়নের অংশ হিসেবে এনবিআরে প্রাক-বাজেট আলোচনাও অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন সংগঠন তাদের প্রস্তাব তুলে ধরবে। এ প্রসঙ্গে মদ আমদানিতে শুল্ক কমানোর দাবিসহ প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বার ওনার্স অ্যাসোসিয়েশন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেও প্রস্তাবের অনুলিপি পাঠানো হয়েছে।

প্রস্তাবে দেখা গেছে, বর্তমানে বিদেশি বিয়ারে করভার রয়েছে ৪৪২.৬০ শতাংশ। এটি কমিয়ে ১৫০ শতাংশ কমানোর দাবি জানানো হয়েছে। ওয়াইনে বর্তমানে করভার রয়েছে ৫৯৬ দশমিক ২০ শতাংশ, তা কমিয়ে ১৫০ শতাংশে নামানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ব্র্যান্ডি আমদানিতে করভার ৬১১ দশমিক ২০ শতাংশ, তা কমিয়ে ২০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে হুইস্কি, রাম, জিন, ভদকা ও অন্যান্য লিকুয়ার আমদানির করভার ৬১১ দশমিক ২০ শতাংশ থেকে কমিয়ে ২০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বার ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছেন, বর্তমান সময়ে বাংলাদেশের অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয়ের শুল্কহার পার্শ্ববর্তী দেশ এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অত্যধিক উচ্চ। এর ফলে আমদানি কমে যাচ্ছে এবং অবৈধভাবে দেশে অ্যালকোহল প্রবেশের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। সংগঠনের মতে, শুল্কহার পুনঃনির্ধারণ করলে আমদানির সুযোগ সৃষ্টি হবে, পাশাপাশি মরণঘাতি ড্রাগের প্রবেশও নিয়ন্ত্রণে আসবে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।

জানতে চাইলে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর (অব.) এম জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘উচ্চ শুল্কের কারণে বৈধভাবে আমদানি করা বিদেশি মদের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ধরেন, ১ হাজার টাকার একটি পণ্যের ওপর ৬০০-৭০০ শতাংশ পর্যন্ত শুল্ক, এরপর আবার ৩৯ শতাংশ সম্পূরক শুল্ক ও ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে সেটি ১০ হাজার টাকায় গিয়ে দাঁড়ায়। ব্যবসায়ীরা তখন বাধ্য হয়ে ১২ হাজার টাকায় বিক্রি করেন। ফলে সাধারণ ক্রেতারা বারমুখী না হয়ে অবৈধ উৎসের দিকে ঝুঁকে পড়েন।’ তিনি বলেন, ‘বর্তমানে প্রায় ৯৫ শতাংশ ভোক্তা অবৈধ উৎস থেকে মদ সংগ্রহ করছে। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। পাশের দেশ থেকে চোরাচালান, মিসডিক্লারেশন এবং বিভিন্ন অবৈধ উপায়ে মদ দেশে প্রবেশ করছে, যা স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে।’

জাহাঙ্গীর হোসাইন জানিয়েছেন, মদ আমদানিতে করভার কমালে সরকারের রাজস্ব ৩৫০ গুণ পর্যন্ত বাড়তে পারে। তিনি বলেন, যদি শুল্কহার ২০০ শতাংশে নামিয়ে আনা হয়, তাহলে বৈধ বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আমরা আশা করি বিক্রি অন্তত ৯ গুণ বাড়বে এবং সামগ্রিকভাবে সরকারের রাজস্ব প্রায় ৩৫০ গুণ বৃদ্ধি পেতে পারে। আমদানি প্রক্রিয়ার জটিলতার বিষয়ে তিনি উল্লেখ করেন, বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্সসহ নানা জটিলতার কারণে একটি কনসাইনমেন্ট ছাড়তে ৬ মাস পর্যন্ত সময় লাগে। এতে ব্যবসায়ীরা নিরুৎসাহিত হচ্ছেন এবং অনেকে অবৈধ পথে ঝুঁকছেন। উচ্চ শুল্ক ও জটিল প্রক্রিয়ার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর সরকারও সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। শুল্ক কমানো হলে এই খাতে স্বচ্ছতা আসবে এবং বৈধ বাজার সম্প্রসারিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘প্রস্তাবগুলো এখনও আমার হাতে আসেনি। এগুলো যখন আমার হাতে আসবে ওভারঅল সব দিক বিচার-বিবেচনা করা হবে। এক্ষেত্রে রাজস্বের প্রভাব কী হবে, সামাজিকভাবে কী প্রভাব পড়বে, আলোচনা করেই আমরা তা বিবেচনা করবো।’

ছয় সৌর প্রকল্পে ৩০০০ কোটি টাকার অনিয়ম
গত ১৫ বছরে দেশে বাস্তবায়িত ছয়টি সৌরবিদ্যুৎ প্রকল্পে প্রায় তিন হাজার কোটি টাকার অনিয়মের তথ্য পাওয়া গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির কর্মকর্তা নেওয়াজুল মওলা ও আশনা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অনিয়মের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি ও আইপিপিভিত্তিক সৌর প্রকল্প–সংক্রান্ত ছয়টি খাতে অতিরিক্ত প্রকল্প ব্যয় প্রাক্কলন করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড–এর হিসাব অনুযায়ী, সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ৮ কোটি টাকা প্রয়োজন হলেও গবেষণার আওতাভুক্ত ছয়টি প্রকল্পে প্রতি মেগাওয়াটে গড়ে ১৩ কোটি ৮ লাখ টাকা বেশি ব্যয় ধরা হয়েছে, যা গড়ে দেড় গুণেরও বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, এসব প্রকল্পে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ২ হাজার ৯২৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় করা হয়েছে। হিসাব অনুযায়ী, ছয়টি প্রকল্পে প্রয়োজন ছিল ৪ হাজার ৪৩ কোটি ২০ লাখ টাকা, অথচ ব্যয় হয়েছে ৬ হাজার ৯৭০ কোটি ৮ লাখ টাকা।

টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেত্রবিশেষে, সরকারি প্রকল্প সরকারি জমিতে স্থাপিত হলেও (ভূমি অধিগ্রহণ ও ইজারার বিষয় না থাকা স্বত্ত্বেও) প্রতি মেগাওয়াট ইউনিট স্থাপনে ব্যয় ১৪ কোটি ৮ লাখ টাকা দেখানো হয়েছে, যা দেশের অন্যান্য সৌর প্রকল্পের তুলনায় উল্লেখযোগ্যভাবে ব্যয়বহুল।  টিআইবি গবেষণার আওতাভুক্ত বিদ্যুৎখাতের ৫টি প্রকল্পে শুধু ভূমি ক্রয় এবং ক্ষতিপূরণ প্রদানে ২৪৯ কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকার দুর্নীতি হয়েছে।

টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগের মাত্র ৩ দশমিক ৩ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবহৃত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রক্রিয়াগত অস্পষ্টতা রেখে বিদেশি বিনিয়োগনির্ভর নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের লেটার অব ইনটেন্ট (এলওআই) বাতিল করা হয়েছে। এতে আরও বলা হয়, জীবাশ্ম জ্বালানির তুলনায় নবায়নযোগ্য জ্বালানি খাতে কর প্রণোদনা, শুল্ক ছাড়, ভ্যাট ছাড় এবং বিমা–সংক্রান্ত প্রণোদনা তুলনামূলকভাবে অপর্যাপ্ত। এসব কারণে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগের ঘাটতি রয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গবেষকরা জানান, অন্তর্বর্তী সরকার বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের ৩ হাজার ২৮৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩১টি আনসলিসিটেড নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের ‘লেটার অব ইন্টেন্ট (এলওআই)’ বাতিল করেছে। এসব প্রকল্পের মধ্যে ইতোমধ্যেই ১৫টি প্রকল্পের জমি কেনা ও কর প্রদানসহ অফেরতযোগ্য বিনিয়োগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চারটি প্রকল্পে বিদেশি কোম্পানির সরাসরি বিনিয়োগ রয়েছে, যার মধ্যে দুটি প্রকল্পে শতভাগ মালিকানা বিদেশি প্রতিষ্ঠানের হাতে। এ অবস্থায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এ ছাড়া নতুন করে ৫৫টি প্যাকেজে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র আহ্বান করা হলেও ২২টি প্যাকেজে মাত্র একটি করে দরপত্র পাওয়া গেছে এবং ১৩টি প্যাকেজে কোনো দরপত্র জমা পড়েনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন দরপত্রে ‘রাষ্ট্রীয় গ্যারান্টি’ না থাকায় বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ সীমিত হয়ে পড়েছে।

পুড়ে যাওয়া পণ্যের শুল্ক ফেরত দেবে এনবিআর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া যেসব পণ্যের শুল্ক আগেই পরিশোধ করা হয়েছিল, সেগুলোর শুল্ক ফেরত দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ক্ষতিগ্রস্ত পণ্যের আর্থিক ক্ষতিপূরণ দেবে না সংস্থাটি। ওই ক্ষতির দায়ভার নিতে হবে পণ্য সংরক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে। মঙ্গলবার (২১ অক্টোবর) এনবিআরের সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সকালে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি জানায়, অগ্নিকাণ্ডে দেশের শীর্ষ ৪৫টি ওষুধ কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। ভবিষ্যতে সম্ভাব্য সংকট এড়াতে তারা সরকারের কাছে ১৪টি প্রস্তাব উপস্থাপন করেছে। এর মধ্যে অন্যতম প্রস্তাব হলো—আগুনে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে আগেই পরিশোধিত শুল্ক, ডিউটি, ট্যাক্স ও ভ্যাট আমদানিকারকদের ফেরত দেওয়া। পাশাপাশি পুড়ে যাওয়া পণ্যের এলসিসংক্রান্ত সব ব্যাংক চার্জ ও সুদ মওকুফ করার দাবিও জানানো হয়েছে। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, আইনের বিধি-বিধান পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কাস্টমস আইন, ২০২৩ এর ২৮ ধারায় স্পষ্ট নির্দেশনা রয়েছে। এতে বলা হয়েছে-

১. যদি কোনো পণ্যের মালিক আবেদন করেন এবং সহকারী কমিশনার বা তার উপরের পদের কোনো কর্মকর্তা প্রথমবার পরীক্ষার সময় নিশ্চিত হন যে, (ক) পণ্যটি নামানোর সময় বা তার আগেই নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে। অথবা, (খ) পণ্য নামানোর পর, কিন্তু পরীক্ষার আগে কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়েছে, যেখানে মালিক বা তার প্রতিনিধির কোনো ভুল বা অবহেলা ছিল না।

২. যদি কোনো পণ্যের মালিক লিখিত আবেদন করেন এবং কাস্টমস কমিশনার এই বিষয়ে নিশ্চিত হন যে, পণ্যটি আমদানি করার পর কিন্তু দেশের ভেতরে ব্যবহারের জন্য খালাসের আগে কোনো দুর্ঘটনা বা দৈব দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত, নিখোঁজ বা নষ্ট হয়ে গেছে- তাহলে পণ্যের মালিককে ক্ষতির প্রমাণসহ আবেদন করতে হবে। এরপর কমিশনার একজন কর্মকর্তাকে পণ্যের নতুন মূল্য নির্ধারণের অনুমতি দিতে পারবেন। এক্ষেত্রে পণ্যের মূল্য যতটুকু কমেছে, সেই অনুপাতে শুল্ক ছাড় দেওয়া হবে অথবা আগেই পরিশোধ করা হয়ে থাকলে তা ফেরত দেওয়া হবে।

৩. যদি কাস্টমস কমিশনার নিশ্চিত হন যে, গুদামে (ওয়্যারহাউসে) রাখা কোনো পণ্য দেশের ভেতরে ব্যবহারের জন্য খালাসের আগে কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে- তাহলে মালিককে ক্ষতির প্রমাণসহ আবেদন করতে হবে। এরপর কমিশনার একজন কর্মকর্তাকে পণ্যের নতুন মূল্য নির্ধারণের অনুমতি দিতে পারবেন এবং পণ্যের মূল্য যতটুকু কমেছে, সেই অনুপাতে শুল্ক ছাড় দেওয়া হবে। এ বিষয়ে এনবিআরের সাবেক সদস্য ফরিদ উদ্দিন বলেন, যেসব পণ্যের শুল্ক পরিশোধের পর কিন্তু খালাসের আগে পুড়ে গেছে, এনবিআর সেই শুল্ক ও কর ফেরত দিতে বাধ্য।

গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। ওইদিন রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভানো সম্ভব হয় ২৭ ঘণ্টা পর রোববার বিকালে। ওই অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোশিয়েশন অব বাংলাদেশ।

** ভ্যাট-ট্যাক্সের অর্থ ফেরত চায় ওষুধ শিল্প সমিতি

চাল আমদানিতে অনুমতি সীমিত রাখার সুপারিশ
দেশে চালের দাম স্থিতিশীল রাখা ও কৃষকের স্বার্থ সুরক্ষায় চাল আমদানির অনুমতি সীমিত রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ট্যারিফ কমিশন (বিটিটিসি)। বিটিটিসি বলেছে, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে স্থানীয়ভাবে চালের দাম বেড়েছে। তবে ঘাটতি দেখা দিলে সীমিত পরিসরে প্রয়োজনীয় চাল আমদানি হতে পারে। তবে দীর্ঘ মেয়াদে শুল্ক রেয়াত সুবিধায় চাল আমদানি চালু থাকলে স্থানীয় উৎপাদন নিরুৎসাহিত হওয়ার ঝুঁকি রয়েছে।

সোমবার (২০ অক্টবর) চালের দাম নিয়ে ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে চালের চাহিদা প্রায় ৩ কোটি ৭ লাখ থেকে ৩ কোটি ৯ লাখ টন। স্থানীয়ভাবে চাল উৎপাদন হয় ৪ কোটি ৪৩ লাখ টন। তারপরও দাম বাড়লে আমদানি হয়। বেশির ভাগ চাল আমদানি হয় মূলত ভারত থেকে।

ট্যারিফ কমিশন বলছে, দেশে গত এক বছরে ধানের দাম ১১ শতাংশ, সরু চালের দাম ১১ শতাংশ, মাঝারি চালের দাম ১৩ শতাংশ ও মোটা চালের দাম সাড়ে ৭ শতাংশ বেড়েছে। যদিও গত অর্থবছরে চালের উৎপাদন ২৩ লাখ টন বেশি ছিল। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে গত এক বছরে চালের দাম কমেছে ৩৬–৩৭ শতাংশ। অর্থাৎ দেশে উৎপাদন বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে গত এক বছরে চালের দাম বেড়েছে।

ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট ৭০–৭৬ টাকা, নাজির ৭২–৮০ টাকা, ব্রি–২৮ চাল ৫৬–৫৮ টাকা ও মোটা (স্বর্ণা) চাল ৫২–৫৪ টাকা দরে বিক্রি হয়েছে। এর মধ্যে গত এক মাসে ব্রি–২৮ ও মোটা চালের দাম কেজিতে ২ টাকার মতো কমেছে। এদিকে চাল আমদানিতে সব মিলিয়ে ৬৩ দশমিক ২৫ শতাংশ শুল্ক–কর রয়েছে। তবে দেশে চালের দাম বেড়ে যাওয়ায় গত বছরের অক্টোবরে দুই ধাপে বিভিন্ন ধরনের শুল্ক–কর কমানো ও অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে বেশির ভাগ চাল আমদানিতে মাত্র ২ শতাংশ অগ্রিম আয়কর রয়েছে। তবে শুল্ক–কর ছাড় পেতে হলে আগে খাদ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়।

এ অবস্থায় ট্যারিফ কমিশন বলেছে, স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যয় বাড়ায় মূলত দেশে চালের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে দীর্ঘ মেয়াদে শুল্ক ছাড়ে চাল আমদানি হতে থাকলে স্থানীয় কৃষকেরা ক্ষতির মুখে পড়বেন। এ জন্য কেবল নির্দিষ্ট সময়ের জন্য সীমিত পরিসরে শুল্ক ছাড়ে চাল আমদানির সুযোগ বহাল রাখা উচিত। এ ছাড়া স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যয় কমাতে কাঁচামাল সহজলভ্য করা ও নীতিসহায়তা দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।