স্বর্ণ রপ্তানিতে বন্ডেড ওয়্যারহাউস পদ্ধতি আসছে

শুল্কমুক্তভাবে স্বর্ণেরবার ও টুকরা আমদানি এবং তা থেকে তৈরি করা স্বর্ণালঙ্কার রপ্তানি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে বন্ডেড ওয়‍্যারহাউস পদ্ধতির আওতায় একটি নতুন প্রজ্ঞাপন জারির সুপারিশ করা হয়েছে। এই নীতিগত সংস্কার স্থানীয় জুয়েলারি শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি বহুমুখীকরণ নিশ্চিত করবে, যাতে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বৈধ পথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তি লাভ করবে বলে দাবি সরকারের।

সরকার বলছে, রপ্তানি খাত হিসেবে জুয়েলারি শিল্পের প্রসার, বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় তৈরি অলঙ্কারের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে এই খাতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া প্রয়োজন।