বর্তমানে আমদানি করা শিশু খাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর ওপর শিল্পের কাঁচামাল সংক্রান্ত প্রজ্ঞাপনের আওতায় ১৫ শতাংশ আমদানি শুল্ক এবং সম্পূর্ণ রেগুলেটরি শুল্ক অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে। স্থানীয় এই সংবেদনশীল শিল্পের উপযুক্ত বাজার প্রতিরক্ষণ করার স্বার্থে পণ্যটি আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে হ্রাস করে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
সরকারের দাবি, শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে এবং দেশে মানসম্পন্ন ও সাশ্রয়ী শিশু খাদ্য সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় উৎপাদনকারী শিল্পকে টিকিয়ে রাখা জরুরি। ফলে দেশের বাজারে শিশুখাদ্যের দাম হ্রাস পেয়ে সাধারণ মানুষের কাছে আরও সুলভ ও সহজলভ্য হবে।
