৫ হাজার প্রবাসী ই-রিটার্ন নিবন্ধন করেছেন

২০২৫-২৬ করবর্ষের জন্য অনলাইনে প্রায় ৩২ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও ৩ হাজারের বেশি প্রবাসী করদাতা স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিল করছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১২ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, আজ সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩১ লাখ ৮৮ হাজার করদাতা ইতোমধ্যে ২০২৫-২৬ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো—প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও তারা স্বতঃস্ফূর্তভাবে অনলাইনে রিটার্ন জমা দিচ্ছেন। এ পর্যন্ত প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশি ই-রিটার্ন সিস্টেমে সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩ হাজার ৩০০ জন প্রবাসী করদাতা বিদেশে অবস্থান করেই অনলাইনে আয়কর পরিশোধ করে রিটার্ন দাখিল করেছেন।

২০২৫-২৬ করবর্ষে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এনবিআর জানায়, বিদেশে অবস্থানরত করদাতারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য [email protected] ঠিকানায় পাঠালে তাদের ই-মেইলে OTP ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন প্রবাসী করদাতা ই-রিটার্ন সংক্রান্ত সেবা নিতে এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করছেন বলেও জানানো হয়েছে।

এনবিআর বলছে, প্রবাসীসহ সব শ্রেণির করদাতার এই ব্যাপক আগ্রহ দেশের কর ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে বড় ভূমিকা রাখছে। ব্যক্তি শ্রেণির সব করদাতাকে আগামী ৩১ জানুয়ারি তারিখের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করার জন্য বিনীত অনুরোধও জানিয়েছে এনবিআর।

** অনলাইনে রিটার্ন দাখিল ৩০ লাখ ছাড়াল
** সব কর অঞ্চলে ই–রিটার্ন হেল্প ডেস্ক চালু
** নতুনদের জন্য রিটার্ন জমার ১০ কৌশল
** ই-রিটার্নের সঙ্গে সরাসরি ব্যাংকের সংযোগে ভয় নেই
** করদাতাদের ই-রিটার্ন জমার প্রশিক্ষণ দেবে এনবিআর
** বাধ্যতামূলক ই-রিটার্ন দাখিল নিয়ে হাইকোর্টের রুল
** ই-রিটার্ন পূরণে ব্যাংক থেকে চার তথ্য চায় এনবিআর
**১০ দিনে এক লাখ করদাতার ই-রিটার্ন দাখিল
**‘জিরো রিটার্ন এক্সট্রেমলি ডেঞ্জারাস, পাঁচ বছরের জেল’
**সব করদাতার অনলাইন রিটার্ন বাধ্যতামূলক
**প্রথম দিনে ১০ হাজারের বেশি ই-রিটার্ন দাখিল
**বিদেশি নাগরিকদের ই-রিটার্ন বাধ্যতামূলক নয়
**রিটার্ন জমা না দিলে বিচ্ছিন্ন হবে গ্যাস-বিদ্যুৎ সংযোগ
**‘ভয় দেখাতে নয়, সচেতন করতেই এমন বিজ্ঞপ্তি’
**১৫ লাখ ই-রিটার্নের ১০ লাখের করযোগ্য আয় নেই
**অনলাইনে ই-রিটার্ন দেওয়া যাবে সারাবছর
**বায়োমেট্রিক্স সিম না থাকলেও ই-রিটার্ন দেয়া যাবে
**ই-রিটার্নে ভুল হলে ম্যানুয়াল রিটার্ন দেওয়া যাবে
**নিবন্ধন ১০ লাখ, ই-রিটার্ন ২ লাখ ছাড়িয়েছে
**২৩ দিনে ৫০ হাজার, জনপ্রিয় হচ্ছে ই-রিটার্ন
**লাখের ঘরে ই-রিটার্ন, শেষ সময়ে জমছে মেলা
**‘কোটি ই-টিআইনধারীর রিটার্ন দাখিল-কর আদায়ের নির্দেশ’