Header – After

২৭ বছর পর করদাতাকে বকেয়া পরিশোধের নোটিশ

ঢাকার এক নারী করদাতাকে ২৭ বছর আগের বকেয়া কর পরিশোধের নোটিশ পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আইনি কোনো বাধা না থাকলেও এত দীর্ঘ সময় পর এ ধরনের নোটিশ জারিকে কর বিভাগের চরম অদক্ষতা হিসেবে দেখছেন কর বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, এতে করদাতার প্রতি স্পষ্ট অবিচার করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্যাক্স জোন–৬-এর অতিরিক্ত সহকারী কমিশনার অব ট্যাক্সেস (ইএসিটি) সালমা খাতুন স্বাক্ষরিত ওই নোটিশ গত ৭ ডিসেম্বর করদাতাকে পাঠানো হয়। নোটিশে ১৯৯৭–৯৮ কর বছরের ২৭,৫৩৪ টাকা আয়কর ও ৪,১৩১ টাকা সুদসহ মোট ৩১,৬৭৪ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী বছরের ৭১৯ টাকা এবং ২০০৬–০৭ কর বছরের ২,০৭৫ টাকা যোগ করে মোট ৩৪,৪৬৮ টাকা পরিশোধের জন্যও তাগিদ জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে বকেয়া কর পরিশোধ না করলে জরিমানা আরোপ এবং করদাতার ব্যাংক হিসাব জব্দ করা হতে পারে।

এ বিষয়ে আয়কর বিভাগের সাবেক এনবিআর সদস্য ড. সৈয়দ মো. আমিনুল করিম বলেন, ২৭ বছর পর একজন করদাতাকে বকেয়া কর পরিশোধের নোটিশ পাঠানো কর বিভাগের চরম অদক্ষতার প্রমাণ। কোনো কর দাবি থাকলে চার থেকে পাঁচ বছরের মধ্যেই তা নিষ্পত্তি হওয়ার কথা। এটিকে করদাতাদের প্রতি ‘অবিচার’ উল্লেখ করে তিনি বলেন, এত বছর ধরে ওই ট্যাক্স জোন বা সংশ্লিষ্ট কর্মকর্তারা কী করেছেন? কেন আদায়ের উদ্যোগ নেওয়া হয়নি?
Tax Zone 6 Dhaka
আয়কর উইংয়ের আরেক সাবেক এনবিআর সদস্য আলমগীর হোসেন বলেন, এত দীর্ঘ সময় পর বকেয়া কর পরিশোধের নোটিশ পাঠানোর কথা এই প্রথম শুনলাম। তিনি বলেন, কোর্টে মামলা ঝুলে থাকা ছাড়া এত দীর্ঘ সময় লাগার কোনো কারণ আছে কিনা, আমার জানা নেই। তবে তারা দুজনই জানিয়েছেন, আইনের দৃষ্টিতে এমন নোটিশ পাঠাতে কোনো বাধা নেই।

এ বিষয়ে জানতে ট্যাক্স জোন–৬–এর কমিশনার শ্রাবণী চাকমার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। তবে একই কর অফিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বকেয়া কর আদায়ের জন্য এনবিআর থেকে আমাদের তাগাদা দেওয়া হয়েছিল। সে কারণে গণহারে নোটিশ পাঠানোর সময় এই করদাতাকেও পাঠানো হয়েছে। তবে এত আলোচনা হবে জানলে হয়তো নোটিশ পাঠানোই হতো না।

এত বছর নোটিশ পাঠানো হয়নি কেন—এ প্রশ্নে তিনি বলেন, ফাইলগুলো ম্যানুয়াল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। সম্ভবত ফাইলটি এমন জায়গায় ছিল, যা কারও নজরে আসেনি। তিনি আরও বলেন, এই ফাইল নিয়ে কোনো মামলা চলমান ছিল না, পুনরায় খোলার বিষয়ও নয়। এভাবে সমালোচনা হলে কর্মকর্তারা কাজ করতে উৎসাহ হারাবেন।

এদিকে, যে নারী করদাতাকে নোটিশ পাঠানো হয়েছে, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এনবিআর সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে প্রায় ২ কোটি ২০ লাখ ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) রয়েছে। এর মধ্যে নিয়মিত রিটার্ন জমা দেন প্রায় ৪৫ লাখ করদাতা। তবে আয়কর আইন অনুযায়ী, করের দাবি কখনো তামাদি হয় না। করদাতার মৃত্যু হলেও তার উত্তরাধিকারীদের কাছ থেকে ওই কর আদায়ের বিধান রয়েছে।

** মৃত্যুর ৫ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের চিঠি!
** আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের পথচলা শুরু
** এয়ার টিকিট সিন্ডিকেট আয়কর গোয়েন্দার নজরদারিতে
** আইওএফ’র ৬০০ কোটি লুট তদন্তে আয়কর গোয়েন্দা
** পেঁয়াজ ব্যবসায়ীদের আয়কর নথি তলব
** রাতের ভোটের ১১৬ ডিসি-এসপি কর গোয়েন্দার জালে
** বিদেশে ভরপুর সম্পদ, আয়কর নথিতে নেই
** ১৮৩ ব্যক্তি-প্রতিষ্ঠানের ১৮৭৪ কোটি টাকা ফাঁকি উদ্ঘাটন
** ১৬৫৭২ অভিযান, ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায়
** ১৮৩ ব্যক্তি-প্রতিষ্ঠানের ১৮৭৪ কোটি টাকা ফাঁকি উদ্ঘাটন
** ১৬৫৭২ অভিযান, ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায়
** হাজার কোটি টাকার আয় গোপন, করফাঁকি শত কোটি!
** ফ্ল্যাট কিনে কালো টাকা সাদা করেছেন সাবেক প্রেস সচিব
** ১১ এয়ারলাইন্সে ভাড়া কারসাজি
** ইউনাইটেডের কর ফাঁকি ১২৬০ কোটি টাকা
** বাটারফ্লাইয়ের শত কোটি টাকার করফাঁকি
** আইওএফ’র ৬০০ কোটি লুট তদন্তে আয়কর গোয়েন্দা
** যাঁরা কর ফাঁকি দেন, তাঁদের নজরদারিতে আনা হবে