২৭ জনকে নিয়োগ দেবে ঢাকা কর অঞ্চল-১২

ঢাকায় ৭টি পদে ২৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১২। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী/পুরুষ

কর্মস্থল: ঢাকা

বয়স: ১ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ৩ ও ৪ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদন শুরু হবে: ২১ মে ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে কর কমিশনার কার্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।