Header – Before
Header – After

হজ যাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক প্রত্যাহার

প্রতিবছরের মতো আগামী বছর (২০২৬ সাল) হজযাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ফলে এনবিআর সহসাই আদেশ জারি করবে।

এই বিষয়ে এনবিআরের একজন কর্মকর্তা বিজনেস বার্তাকে বলেন, একজন হজযাত্রীর হজে যাওয়ার ক্ষেত্রে বিমান টিকেটে ২ হাজার ৫০০ টাকা ও হজের ফিরতি ফ্লাইটের টিকেটে ২ হাজার ৫০০ টাকাসহ মোট ৫ হাজার টোকা আবগারি শুল্ক দিতে হয়। এছাড়া ভ্যাটও প্রত্যাহার হবে।

তবে হজযাত্রীদের বিমান টিকিটের ওপর শুল্ক প্রত্যাহার এবারই প্রথম করা হয়নি। এর আগেও এনবিআর একাধিকবার এই শুল্ক মওকুফ করেছিল এনবিআর। সাধারণত এয়ারলাইনসের টিকিট বিক্রির সময়ই যাত্রীদের ভ্রমণ কর বা আবগারি শুল্ক সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়া হয়।

ন্যূনতম খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা ধরে হজের একটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বিমানভাড়া কমায় আগামী বছর হজ পালনে চলতি বছরের চেয়ে খরচ কিছুটা কমছে। নতুন প্যাকেজসহ এবার সরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গত বছর ছিল দুটি প্যাকেজ। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন। ২০২৫ সালে হজে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে খরচ হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। প্যাকেজ-২ এর মাধ্যমে হজ পালনে খরচ হয় ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ নির্ধারণ করে দেওয়া হয়েছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এর ভিত্তিতে প্যাকেজ নির্ধারণ করেছে হজ এজেন্সিগুলো।

** বিমান টিকেটে আবগারি শুল্ক, ফির ওপর ভ্যাট অব্যাহতি
** বিমান টিকেটে আবগারি শুল্ক বাড়ছে, বাড়বে দাম
** হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমেছে খরচ