স্ত্রীসহ সালাম মুর্শেদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রী শারমিন সালমার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আব্দুস সালাম মুর্শেদী ও অন্যান্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিধায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক।

** গুলশানে প্লট দখল: সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর
** সালাম মুর্শেদীর দখল করা বাড়িকে ‘পরিত্যক্ত সম্পত্তি’ ঘোষণা
** সালাম মুর্শেদীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২৯ সেপ্টেম্বর
** সালাম মুর্শেদীর ২২ কোটি টাকা করফাঁকি, ব্যাংক হিসাব জব্দ
** সালাম মুর্শেদীর পরিবারের ব্যাংক হিসাবের তথ্য চায় দুদক
** গুলশানে প্লট দখল: সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর
** সালাম মুর্শেদীর বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল