সোয়া চার মিনিট পর পর চলবে মেট্রোরেল

আগামী দুই মাস থেকে মেট্রোরেল সোয়া চার মিনিট অন্তর গ্যাপে চলবে। সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এই তথ্য জানান। তিনি জানান, মেট্রোরেলের বিয়ারিং প্যাডে দুর্ঘটনার পর যাত্রীসংখ্যা গড়ে ১০ শতাংশ কমেছে। আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন, যা বর্তমানে চার লাখের আশেপাশে নেমে এসেছে। তিনি আরও জানান, ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ভৌত ক্ষতি হয়নি।

তিনি বলেন, গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল দুইটা টেইলস পড়ছে। ফাটলের বিষয়টি জানা নেই। আপনার আমার বাসা বাড়িতেও এমন জিনিস পড়েছে। সেদিন নির্ধারিত সময়ের ২৭ মিনিট পর ট্রেন চলাচলের বিষয়ে ফারুক আহমেদ বলেন, শুক্রবার ৩টার পরিবর্তে ৩টা ২৭ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। পাবলিক সেফটির জন্য লেট করছি। কারণ চাইলেই তো চালিয়ে দেয় যায় না পরীক্ষা নিরীক্ষা ছাড়া। তিনি আরও বলেন, প্রতিদিন আমরা পাবলিকব সার্ভিস শুরুর আগে একটা সুইফার ট্রেন চালায় সব কিছু চেক করার জন্য, কিন্তু সেদিন (২১ নভোবরের ভূমিকম্পের দিন) আমরা দুইটি সুইফার চালিয়েছে। যার কারণে লেট হয়েছে।

রোববার সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে যাওয়ায় রাত ৮টার পর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদ জানান, কিশোরটি ছাদে ওঠার খবর পেয়ে সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা তাকে নামিয়ে আনে। তিনি বলেন, আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়নি। ওই কিশোর কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রা করেছে এবং সেখানে ট্রেনের মধ্যখান থেকে সচিবালয় পর্যন্ত গেছে, সেখানেই তাকে নামানো হয়েছে।

ফারুক আহমেদ বলেন, সে সময় পুরো ট্রেন সার্ভিস বন্ধ করা হয়। যার কারণে আমরা ট্রেন বন্ধ করে প্রতিটি ট্রেকে সার্চ করেছি। আজ সকালে সুফার ট্রেন দিয়ে চেক করি কেউ আছে কিনা। আমাদের কাছে সেফটি ফাস্ট। মেট্রোরেল আরও সিকিউরিটি বাড়ানোর কথা জানিয়ে ফারুক আহমেদ বলেন, স্টেশনের নিচে এন্ট্রি পথে সিসি টিভি লাগানো হবে। যাতে উৎসটা কোথায়, কোথায় থেকে এল সব দেখা যাবে।