সালমান মুক্তাদির শ্বশুরের চার অবৈধ মদের গুদাম সিলগালা

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি অবৈধ মদের গুদাম বা ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযনা চালিয়ে টস বন্ড প্রাইভেট লিমিটেডের এই চারটি গুদাম সিলগালা করে। টস বন্ড প্রাইভেট লিমিটেড একটি বহুল আলোচিত ডিপ্লোম্যাটিক বন্ড, যার বিরুদ্ধে শত শত কোটি টাকার শুল্কমুক্ত মদ আমদানি করে খোলাবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে।
CIID 4
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানিয়েছেন, অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ মজুতের সন্ধান—অধিকতর যাচাইয়ের জন্য টস বন্ড প্রাইভেট লিমিটেড এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে সিলগালা করা হয়। দক্ষিণ গুলশানের টস বন্ড প্রাইভেট লিমিটেডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপ্ন ব্যাটেলিয়ান (এসআরবি) এর যৌথ অভিযানে প্রাথমিকভাবে গুরুতর অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে।
CIID 6
তিনি বলেন, প্রতিষ্ঠানটির অনুমোদিত বা ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা দুইটি। কিন্তু সরেজমিন অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত রেখেছে। অর্থাৎ অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুইটি অননুমোদিত ওয়্যারহাউসেও পণ্য সংরক্ষণ করা হয়েছে। বিশেষ করে অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত বা ডিউটি ফ্রি পণ্য স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউস-ই সিলগালা করা হয়েছে। তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে।