ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন ১২ একর ১৬ শতাংশ (৩৬ বিঘা) জমি ক্রোক এবং একটি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ উত্তোলন, আত্মসাৎ ও স্থানান্তরের অভিযোগে দুদকের আবেদনের ভিত্তিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন সম্পদ ক্রোক ও হিসাব ফ্রিজের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সালমান এফ রহমানসহ ৩০ আসামি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপ্যাল শাখায় বন্ধক রাখা সম্পত্তির অস্বাভাবিকভাবে অতিমূল্যায়ন দেখান। এর মাধ্যমে জনসাধারণের কাছে বন্ড বিক্রি করে বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার কোটি টাকা উত্তোলন করা হয় এবং সেই অর্থ শ্রীপুর টাউনশিপ লিমিটেডের জেডসিবি চলতি হিসাবে জমা দেওয়া হয়। পরে ওই হিসাবে থাকা টাকা থেকে ২০০ কোটি টাকা রিডেম্পশন অ্যাকাউন্টে এফডিআর করা হয় এবং অবশিষ্ট ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ও অন্য সংস্থার হিসাবে স্থানান্তর করা হয়। সেখান থেকে ব্যাংকিং নিয়ম উপেক্ষা করে নগদ উত্তোলন ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়। উত্তোলিত অর্থ বিভিন্নভাবে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে লেয়ারিং করায় আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
মামলা তদন্তে রেকর্ড পর্যালোচনায় আসামি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান শ্রীপুর টাউন শিপ লিমিটেডের নামে গাজীপুরে ১২ একর ১৬ শতাংশ স্থাবর ও একটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়। তদন্তে জানা গেছে, আসামিরা ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের মাধ্যমে মালিকানা পরিবর্তনের চেষ্টা করছেন। এটি করতে পারলে এই মামলার বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করাসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। এ জন্য এসব সম্পদ হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন সে লক্ষ্যে স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাবটি ফ্রিজ করা দরকার।
** সালমানের প্রতিষ্ঠান পাচার করেছে ৯৭ মিলিয়ন ডলার
** ১৯৪৯ কোটি আত্মসাৎ: আসামি সালমানসহ ৩৪
** সালমানসহ ২৭ আইজিডব্লিউর বিরুদ্ধে মামলা
** সালমান-শায়ানকে ১৫০ কোটি টাকা জরিমানা
**সালমান ও তার ছেলেসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
**সালমান, শায়ান, শিবলীসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা
**অস্তিত্বহীন কোম্পানির নামে ১১৭৪ কোটি টাকা ঋণ নেয় সালমান
**টেলিকমেও সালমানের থাবা, লুটেছেন ৬২৫ কোটি
**৬০০ কোটি টাকা লুটে সালমানের সংশ্লিষ্টতা
**লন্ডনে শায়ানের সম্পত্তি জব্দ
