সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম আটক

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ জুন) রাতে তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করেছে ডিবি।

বৃহস্পতিবার (১৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।

This will close in 5 seconds