সাত বিদ্যুৎকেন্দ্র ফের চালু, স্বাভাবিক সরবরাহ

ভূমিকম্পে নরসিংদীর ঘোড়াশালের সাবস্টেশনসহ ৭ টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে রক্ষণাবেক্ষন শেষে ৬ টি কেন্দ্র ও সাবস্টেশন বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পিডিবি।

বার্তায় বলা হয়, বিবিয়ানা ৩ (৪০০ মেগাওয়াট) এর স্টিম টারবাইনটি ন্যাশনাল গ্রিডে আসার প্রক্রিয়ায় আছে, খুব শিগগির চালুর আশা করা হচ্ছে। এ ছাড়া বাদ বাকি বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এর আগে সকালে হওয়া ভূমিকম্পে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়া ইউনিটগুলোর মধ্যে রয়েছে—বিবিয়ানা–২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা–৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট, এসটি ইউনিট ১৩৪ মেগাওয়াট, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল), এসটি ইউনিট ৭৫ মেগাওয়াট, আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউনিট–২ এর ৬০০ মেগাওয়াট এবং সিরাজগঞ্জ ইউনিট–১ এর ২২৫ মেগাওয়াট সিসিপিপি, যার এসটি ইউনিটের ৭৫ মেগাওয়াটও বন্ধ হয়ে যায়।

এ ছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাবস্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএসসহ সব ২৩০ কেভি, ১৩২ কেভি ও ৩৩ কেভি লাইন বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

** ভূমিকম্পে ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ