Header – After

সাংবাদিকদের জন্য ‘ওপিআই’ ফেলোশিপ আবেদন শুরু

যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও সম্পূর্ণ অর্থায়িত ফেলোশিপের সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট (ওপিআই)। ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট ফেলোশিপ ২০২৬–এর জন্য আবেদন শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ ও মেধাবী সাংবাদিকেরা এই ফেলোশিপে অংশগ্রহণের মাধ্যমে গণমাধ্যমে নেতৃত্বের দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

সাংবাদিকতায় নেতৃত্ব ও পেশাগত উৎকর্ষ

ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউটে ফেলোশিপের মূল লক্ষ্য হলো পেশাদার সাংবাদিকদের একত্রিত করে নিরপেক্ষ, দায়িত্বশীল এবং বিশ্বাসযোগ্য সাংবাদিকতার চর্চা আরও শক্তিশালী করা। ফেলোশিপ চলাকালীন অংশগ্রহণকারীরা শক্তিশালী ও দুর্বল সরকারি প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা এবং সামাজিক প্রতিষ্ঠানের জবাবদিহিমূলক সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। এছাড়া, আধুনিক মিডিয়া ব্যবসা মডেল, গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ইতিহাস ও মানুষের জীবনধারা সম্পর্কে জানা ছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত নেটওয়ার্ক তৈরি করার সুযোগ থাকবে।

আবেদনের যোগ্যতা

** যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন

** প্রিন্ট, ব্রডকাস্ট বা অনলাইন সাংবাদিকতায় কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

** বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে কর্মরত নন-ইউএস সাংবাদিক হতে হবে

** ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে

** ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা ও আন্তসংস্কৃতিক দলের সঙ্গে কাজের মানসিকতা থাকতে হবে

** ফেলোশিপ শেষে নিজ দেশে ফিরে যাওয়ার অঙ্গীকার করতে হবে

যেসব সুবিধা মিলবে

** যুক্তরাষ্ট্রে যাতায়াতের রাউন্ড-ট্রিপ বিমানভাড়া

** যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয়

** সম্পূর্ণ আবাসনসুবিধা

** খাদ্য ভাতা

** আন্তর্জাতিক মানের ফেলোশিপ সার্টিফিকেট ও পেশাগত স্বীকৃতি

আবেদনপ্রক্রিয়া

আবেদন করতে হবে অনলাইনে, ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে। আবেদনকারীদের একটি অ্যাকাউন্ট খুলে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। সঙ্গে দিতে হবে-

** সাম্প্রতিক ছবি

** তিনটি কাজের নমুনা (ইংরেজিতে বা ইংরেজি অনুবাদসহ)

** তিনজন রেফারেন্স

আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬