Header – Before
Header – After

সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা সুপারিশ

বছরের শেষ দিকে ভোজ্যতেলের দাম আবার বাড়ছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে। সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, গড় এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড খরচ এবং ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে এই দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই অনুষ্ঠিত তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৮৯ টাকা দরে বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে এরপর আন্তর্জাতিক বাজারে মূল্য অস্থিরতা ও ডলারের দাম বৃদ্ধির প্রভাবে আমদানি ব্যয় বেড়ে যায়।

নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম দাঁড়ায় ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার। ফলে দেশের বাজারে নতুন করে তেলের দাম সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়।

বিটিটিসির প্রস্তাব অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে হিসাব করা হয়েছে। এতে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য লিটারপ্রতি ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা ২৭ পয়সা করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি ১৭৭ টাকা ৮৫ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

** সয়াবিনে ৬ ও পাম তেলে লিটারে ১৩ টাকা বৃদ্ধি
** ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব
** ভোজ্যতেল আমদানিতে আগাম কর প্রত্যাহার
** ভোজ্যতেলের আমদানি কমাবে ‘বিনা সরিষা-১১’
** ভোজ্যতেল বিক্রিতে শর্ত আরোপ করলে কঠোর শাস্তি
** ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাইস ব্র্যান তেল রপ্তানিতে ২৫% শুল্ক
** ডিম-ভোজ্যতেল-চিনি আমদানিতে শুল্ক-ভ্যাটে আরো ছাড়
** ভোজ্যতেলে অব্যাহতির মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়লো
** রাইস ব্র্যান তেল রপ্তানিতে ২০% শুল্ক আরোপ
** ভোজ্য তেলের ওপর উৎসে কর আরোপ
** কেজিতে তেল বিক্রি, লিটারে বিক্রির সুপারিশ
** লিটারে ১৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দা
** সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা