শেলটেক সিরামিকের ফায়ার ফাইটিংয়ে অগ্নিকাণ্ড থেকে রক্ষা

ভোলার পশ্চিম ইলিশিয়ায় শেলটেক সিরামিক কারখানা সংলগ্ন ভোটকেন্দ্র এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে শেলটেক সিরামিক কারখানার ফায়ার ফাইটিং টিম দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যার ফলে কারখানা সংলগ্ন ভোটকেন্দ্র, সাধারণ মানুষের বিপুল পরিমাণ বসতবাড়ি ও দোকানপাট অগ্নিকাণ্ডের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

শেলটেক সিরামিক কারখানার কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে একটি ঘরের রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় কারখানার ফায়ার ফাইটিং টিমের সদস্যরা দ্রুততার সাথে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দ্রুত পদক্ষেপ নেয়ায় আগুন ছড়াতে পারেনি এবং কেউ হতাহত হয়নি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শেলটেক সিরামিকস ভোলা জেলায় প্রতিনিয়ত স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের সহায়তায় কাজ করে যাচ্ছে বলে জানান কর্মকর্তারা।