শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ জানিয়েছেন, শনিবার ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাজ চলছে। বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কীভাবে সেখানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য কর্তৃপক্ষ জানাতে পারেনি।

ঘটনাস্থল থেকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে কুরিয়ার গোডাউনে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে। এখন আগুন দাউ দাউ করে চলছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চালাচ্ছে।

আমদানিকারক প্রতিষ্ঠান এএফএম ট্রেড ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাহবুবুল আলম নিয়ন জানান, আজ দুপুর ১২টার দিকে আমরা আমদানি করা মালামাল কার্গো ভিলেজে রাখি। মালামালগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
Airport Fire ON
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ২টা ৩৪ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হয় চারটি ইউনিট। তারা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা নিয়ন্ত্রণের কাজ করছে। আরও ৯টি ইউনিট শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা দিয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

This will close in 5 seconds