Header – After

শাহজালালে ৭৬টি স্পাই ডিভাইস জব্দ, আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকা থেকে নিয়োগ ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত নানা ধরনের ইলেকট্রনিক স্পাই ডিভাইস ও সামগ্রী জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৩)। এ সময় শাহারুন আলী (৩৮) এবং মো. ইকবাল হোসেন জীবন (৩৫) নামে দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালিত হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে এলে তাদের কাছ থেকে ৭৬ পিস ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, ৫০ পিস ইয়ারপিস, ৩ টি ল্যাপটপ ও ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ২ জন জানায়, গ্রেপ্তার শাহারুন আলী সাধারণ যাত্রীবেশে চীন থেকে এই ডিভাইসগুলো নিয়ে আসে এবং পরবর্তীতে এয়ারপোর্টে অপেক্ষায় থাকা চক্রের আরেক সদস্য মো. ইকবাল হোসেন জীবনসহ একসঙ্গে এয়ারপোর্ট ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলো।

এপিবিএন সূত্র জানায়, এই স্পাই ডিভাইসগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত হয়। এতে থাকে ক্রেডিট কার্ড সদৃশ ডিভাইস, অদৃশ্য ইয়ারপিস এবং স্বচ্ছ এক্সট্রাকশন থ্রেড। মূল ডিভাইসটি দেখতে ক্রেডিট কার্ড সদৃশ হওয়ায় এগুলোকে সহজে শনাক্ত করা যায় না।

স্পাই ডিভাইসগুলো সিমের মাধ্যমে সংযুক্ত করে অসাধু পরীক্ষার্থীরা নিয়োগ পরীক্ষা ও ভর্তি পরীক্ষার হলে নিয়ে যায় এবং অপর প্রান্তে যুক্ত থাকে পরীক্ষা জালিয়াত চক্রের সদস্যরা। ক্রেডিট কার্ড সদৃশ ডিভাইসটি সিমের সঙ্গে সংযুক্ত করে শরীরের কাছে রাখলে বা ঝুলিয়ে রাখলে এটি স্বয়ংক্রিয়ভাবে ইনকামিং কল রিসিভ করে। অদৃশ্য ইয়ারপিস খুব ছোট হয় যা কানের গহ্বরে প্রবেশ করানো হয় এবং বাহির থেকে বোঝা যায় না। এর মাধ্যমে পরীক্ষার হলের বাইরে থাকা অসাধু চক্রের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়।

পরীক্ষা শেষে অসাধু পরীক্ষার্থীরা স্বচ্ছ এক্সট্রাকশন থ্রেড ব্যবহার করে ইয়ারপিসটি গোপনে বের করে নিত। এ ঘটনায় আজ (শুক্রবার) বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক বলেন, এই ডিভাইসগুলো আমদানি নিষিদ্ধ এবং এর আগে নিয়োগ ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। আমরা যেকোনো ধরনের অসাধু কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি।

** শাহজালালে ১৩০০ গ্রাম সোনাসহ যুবক আটক
** স্বর্ণ পাচারের চেষ্টা, কেবিন ক্রু রুদাবা বরখাস্ত
** শাহজালালে সোয়া ৮ কেজি স্বর্ণ উদ্ধার
** চার বছর পর ফিরে পেল দেড় কোটি টাকার স্বর্ণ
** যাত্রীর স্বর্ণবার চুরি: সহকারী রাজস্ব কর্মকর্তা চাকরিচ্যুত
** বছরে একবারের বেশি ব্যাগেজ রুলসে স্বর্ণ আনা নিষিদ্ধ
** স্বর্ণ তৈরির মেশিনেই মিললো স্বর্ণের চালান
** বিমানের সিটের নিচ থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার
** ওসমানী বিমানবন্দর স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট
** চার্জার লাইটের ব্যাটারিতে মিললো দুই কেজি স্বর্ণ
** দুই ভাইয়ের ৩৬ বার স্বর্ণ পাচার
** ব্যাগেজ রুলে স্বর্ণ এসেছে ১০৪ টন, ৯০% পাচার
** এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা