শাহজালালে ১৩০০ গ্রাম সোনাসহ যুবক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১,৩০০ গ্রাম স্বর্ণসহ নূরুল আলম (৩০) নামের এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় টহল দলের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে নূরুল আলম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি করলে তার গলায় ঝুলানো হজে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে ১৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ক্যারেট ২১, ২২ ও ২৪—বিভিন্ন মানের।

জিজ্ঞাসাবাদে নূরুল আলম জানায়, দীর্ঘদিন ধরে বিমানবন্দর এলাকায় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়ে রিসিভার হিসেবে কাজ করছেন তিনি। উদ্ধার করা স্বর্ণ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয়ে যাত্রীরা শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনতেন বলে জানা যায়। এপিবিএন জানায়, চলতি বছরে এ পর্যন্ত তাদের হাতে মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ জব্দ হয়েছে। আটক নূরুল আলমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে এপিবিএন সবসময় তৎপর। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো ধরনের চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

** স্বর্ণ পাচারের চেষ্টা, কেবিন ক্রু রুদাবা বরখাস্ত
** শাহজালালে সোয়া ৮ কেজি স্বর্ণ উদ্ধার
** চার বছর পর ফিরে পেল দেড় কোটি টাকার স্বর্ণ
** যাত্রীর স্বর্ণবার চুরি: সহকারী রাজস্ব কর্মকর্তা চাকরিচ্যুত
** বছরে একবারের বেশি ব্যাগেজ রুলসে স্বর্ণ আনা নিষিদ্ধ
** স্বর্ণ তৈরির মেশিনেই মিললো স্বর্ণের চালান
** বিমানের সিটের নিচ থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার
** ওসমানী বিমানবন্দর স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট
** চার্জার লাইটের ব্যাটারিতে মিললো দুই কেজি স্বর্ণ
** দুই ভাইয়ের ৩৬ বার স্বর্ণ পাচার
** ব্যাগেজ রুলে স্বর্ণ এসেছে ১০৪ টন, ৯০% পাচার
** এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা
** আমদানি সামান্য, জুয়েলারিতে টন টন স্বর্ণ: চেয়ারম্যান
** লাইফ জ্যাকেট থেকে ৬.৯৬ কেজি স্বর্ণ উদ্ধার
** বিমানের সিটের পেছন থেকে ছয় কোটি টাকার স্বর্ণ উদ্ধার
** স্বর্ণ চোরাচালান রোধে কড়া নজরদারির দাবি ব্যবসায়ীদের
** মাসুদের তিন মানিব্যাগে আসে তিন কোটি টাকার স্বর্ণ
** শাহজালালে বাংলাদেশ বিমান থেকে ২৩ কেজি স্বর্ণ জব্দ
** যাত্রীর কোমরের বেল্টে মিলল দুই কোটি টাকার স্বর্ণ
** যাত্রীর প্যান্ট, জুতা আর পায়ুপথ থেকে ৩২ স্বর্ণবার জব্দ
** ইউএস বাংলার বাস থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার
** অভ্যন্তরীণ যাত্রীর রেক্টামে মিলল ৮ স্বর্ণবার
** শাহজালালে পৌনে দুই কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক