জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন দাম কার্যকর হয়েছে বুধবার মধ্যরাত থেকেই। লিটারে ২ টাকা কমিয়ে জানুয়ারি মাসের জন্য ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০২ টাকা, অকটেন ১২২ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী এই মূল্য কমানো হয়েছে।

