Header – After

লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আগামী কয়েক দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সারা দেশে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বিস্তার উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত পৌঁছেছে। এর আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি শক্তিতে বিরাজ করছে। এছাড়া উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় ২৪ সেপ্টেম্বরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই মাত্রায় থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। এ সময়ও দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

** মৌসুমি বায়ু সক্রিয়, বৃষ্টি বাড়ার সম্ভাবনা
** ঝড়-বৃষ্টির আভাস, বন্দরে সতর্ক সংকেত
** চার বিভাগে ভারি বৃষ্টির আভাস, বন্দরে সতর্ক সংকেত
** মৌসুমি বায়ু জোরদার, চলবে চারদিন ভারী বৃষ্টি
** দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
** আবারও লঘুচাপের আভাস, ভারী বৃষ্টির শঙ্কা
** আরও টানা ৫ দিন বৃষ্টির আশঙ্কা, বাড়বে তাপমাত্রা
** ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস
** সাগরে লঘুচাপ সৃষ্টি, বৃষ্টি বাড়ার শঙ্কা
** ভারী বৃষ্টিতে বেড়েছে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে
** ছয় বিভাগে বৃষ্টি হতে পারে
** সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
** বৃষ্টির সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা
** সাগরে লঘুচাপ, ৩ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস
** আগস্টে বন্যা ও মৃদু তাপপ্রবাহের আভাস
** নিম্নচাপে ১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা
** তীব্র গরমের আভাস, নেই বৃষ্টির সম্ভাবনা