যেসব তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে

শোবিজ অঙ্গনের আলোচিত বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর অঞ্চল-১২, ঢাকা বকেয়া করের জন্য তারকাদের এই ব্যাংক হিসাব জব্দ করেছে। তালিকায় রয়েছেন-ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, অভিনেতা বাপ্পারাজ, নতুন প্রজন্মের তারকা নুসরাত ফারিয়া, তিশা এবং সাবিলা নূর। আয়কর আইন অনুযায়ী ব্যাংকে চিঠি দিয়ে এই ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি এসব তারকাদের ঠিকানায় কর অঞ্চল-১২, ঢাকা থেকে চিঠিও পাঠানো হয়েছে।

এই বিষয়ে একজন কর্মকর্তা জানিয়েছেন, সময়মতো কর না দেওয়ায় কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে কেউ কেউ বকেয়া কর পরিশোধ করেছেন, আবার কেউ সময় চেয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে। তবে বেশিরভাগ তারকাকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কর পরিশোধ করেননি।

কর অঞ্চল-১২, ঢাকা থেকে যে ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাদের নাম ও বকেয়া করের পরিমাণ নিচে দেওয়া হলো—-

হাজী কামাল উদ্দিন। যার বকেয়া করের পরিমাণ ৬ লাখ ৩২ হাজার ১৩৭ টাকা। গোলাম মাওলা, যার বকেয়া কর ৫৭ লাখ ৭ হাজার ৮০২ টাকা। ওসমান গণি, যার বকেয়া কর ১ লাখ ৭৭ হাজার ২০ টাকা। আশরাফ হোসেন, যার বকেয়া কর ২ লাখ ৮৪ হাজার ২৭২ টাকা। মো. জহিরুল হক, যার বকেয়া কর ৩ লাখ ৭২ হাজার ৮৭৪ টাকা। জাহিদুর রহমান সিদ্দিক, যার বকেয়া কর ৩ লাখ ৭২ হাজার ৭৯৩ টাকা। জোৎসা বেগম, যার বকেয়া কর ১১ লাখ ১৫ হাজার ২৯৭ টাকা। ইউসুফ আলী, যার বকেয়া কর ৩ লাখ ৮০ হাজার ৩৩৭ টাকা। সাব্বির হোসেন বাপ্পি, যার বকেয়া কর ৬ লাখ ৭৫ হাজার ৩০১ টাকা। জামাল উদ্দিন চৌধুরী, যার বকেয়া কর ২ লাখ ৩২ হাজার ৭৭২ টাকা। আল আমিন চৌধুরী, যার বকেয়া কর ৪ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা। ইরফান সেলিম, যার বকেয়া কর ২ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা। কাজী রুবায়েত হাসান, যার বকেয়া কর ১৮ লাখ ৫৯ হাজার ৭৪৯ টাকা। নুসরাত ফারিয়া, যার বকেয়া কর ৫ লাখ ৩৩ হাজার ১০১ টাকা। নাসিমা খান, যার বকেয়া কর ২ লাখ ১ হাজার ৯৫২ টাকা। নুসরাত ইয়াসমিন তিশা, যার বকেয়া কর ১ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৬৫৪ টাকা। সাবিলা নূর, যার বকেয়া কর ৫ লাখ ৬৮ হাজার ১৪২ টাকা। রেজাউল করিম বাপ্পারাজ, যার বকেয়া কর ১ কোটি ১০ লাখ ৮৭ হাজার ২৪১ টাকা। একেএম মোশারফ হোসেন, যার বকেয়া কর ৩০ লাখ ২৫ হাজার ৩২৪ টাকা। শবনম পারভীন, যার বকেয়া কর ৬ লাখ ৭৯ হাজার ১৯০ টাকা। পারভীন জামান মৌসুমী, যার বকেয়া কর ৩ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকা। আহমেদ শরীফ, যার বকেয়া কর ৪ লাখ ১৬ হাজার ৯৫৮ টাকা। নৃত্তাঞ্চল, যার বকেয়া কর ৭ লাখ ১৩ হাজার ৩৪২ টাকা। একেএম হুমায়ুন কবির, যার বকেয়া কর ১৪ লাখ ৯৫ হাজার ২৫৩ টাকা। মো. মিকাইল হোসেন, যার বকেয়া কর ১৩ লাখ ৫১ হাজার ৪৫৩ টাকা।