Header – After

ম্যানুয়াল বাতিল, অনলাইন ‘ইউপি’ বাধ্যতামূলক

চলতি বছরের শুরু থেকেই শুল্কমুক্ত কাঁচামাল আমদানির জন্য বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী রপ্তানিকারকদের ‘কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিবিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এর ফলে আজ থেকে ম্যানুয়ালি ‘ইউপি’ (ইউটিলাইজেশন পারমিশন) আবেদন গ্রহণ ও অনুমোদনের প্রক্রিয়া বন্ধ করা হলো।

দেশের বন্ড ব্যবস্থাপনাকে ‘আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর’ করতে ১ জানুয়ারি থেকে সেবাটি কার্যকর করার পরিকল্পনা সংস্থাটির পক্ষ থেকে একমাস আগে জানানো হয়েছিল। ১ ডিসেম্বর তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বর্তমানে এনবিআরের অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে সিবিএমএস সফটওয়্যারের ২৪টি মডিউল ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেবা দেওয়া হচ্ছে। তবে বাধ্যতামূলক না হওয়ায় এর ব্যবহার কাঙ্খিত মাত্রায় পৌঁছায়নি।

এই বিধানের ফলে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করতে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ‘ইউপি’ গ্রহণ করতে হবে। সিবিএমএস সফটওয়্যারে এই ‘ইউপি’ গ্রহণের মডিউল গত বছরের শুরুতে চালু করা হয়েছিল। তবে বছরের শেষ পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠান অনলাইনে না নিয়ে আগের মতো ম্যানুয়াল পদ্ধতিতে ইউপি নিচ্ছিল, বলে এনবিআর জানিয়েছে।

এ সময়ের মধ্যে ব্যবহারকারীদের থেকে যেসব মতামত পাওয়া গেছে তা আমলে নিয়ে ‘প্রয়োজনীয় উন্নয়ন’ ও ‘সংশোধন’ করে অনলাইনে ‘ইউপি’ গ্রহণ পদ্ধতিকে ‘আরও ব্যবহারবান্ধব’ করা হয়েছে বলে দাবি করা হয় এনবিআরের তরফে। এ বিষয়ে এনবিআর একটি পরিপত্র জারি করেছে। যাতে এটি ব্যবহারের সুবিধার কথা তুলে ধরা হয়েছে। সুবিধাগুলো হল-

** এনবিআরের সেবা প্রদান প্রক্রিয়ায় দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

** বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা প্রাপ্তি হবে আরও সহজ, সময়সাশ্রয়ী ও ব্যয়সাশ্রয়ী হবে।

** কাঁচামালের ইনপুট ও আউটপুটের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করায় হিসাব রক্ষণ স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হবে।

** বন্ড কমিশনারেটে ম্যানুয়ালি দলিলপত্র জমা দেওয়ার জটিলতা দূর হবে। এবং

** বন্ড সংক্রান্ত বিভিন্ন বিবাদের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমবে।

** জানুয়ারি থেকে বন্ড কার্যক্রম অনলাইনে বাধ্যতামূলক
** ডিসেম্বর থেকে বন্ড ব্যবস্থা শতভাগ অনলাইনে
** বন্ড লাইসেন্স না থাকলেও কাঁচামাল আমদানির সুযোগ
** ‘ট্রেজারি বন্ডের ট্যাক্স বাড়ানো হয়েছে’
** ব্যাংক গ্যারান্টির বিপরীতে মিলবে বন্ড সুবিধা
** অনুমোদন পেলো ‘ঢাকা উত্তর বন্ড কমিশনারেট’
** বন্ড অফিসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
** ‘বন্ডের পণ্য বাজারে বিক্রি করলেই লাইসেন্স বাতিল’
** বন্ড ছাড়াই কাঁচামাল আমদানির সুযোগ দেবে এনবিআর
** অনলাইনে মিলছে ‘বন্ড লাইসেন্স’