মোবাইল ফোনের মূল্য গ্রাহকের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক কমানো হলো। ফোন আমদানিতে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানো হলো। আমদানি শুল্ক কমানোর ফলে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠান যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে জন্য তাদের আমদানি করা উপকরণেও কর কমানো হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৫০ শতাংশ কমানো হলো।
এনবিআরের হিসাব অনুসারে, ৩০ হাজার টাকার অধিক মূল্যের আমদানি হওয়া প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোন দাম আনুমানিক সাড়ে ৫ হাজার টাকা কমবে। আর ৩০ হাজার টাকার অধিক মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোন দাম আনুমানিক ১৫০০ টাকা কমবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন আমদানি ও মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোন মূল্য গ্রাহকের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। দেশের নাগরিকদের পক্ষে ডিজিটাল সেবা গ্রহণ সহজ হবে।
** মোবাইল ফোনের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত
** ফোনের শুল্ক-ভ্যাট কমিয়ে বৈধ করতে চায় বিটিআরসি
** সচল ১৯.৫৫ লাখ আইফোন রাজস্ব ফাঁকি দিয়ে এসেছে
** মোবাইল বিক্রির সঠিক হিসাব রিটার্নে দেখায় না ‘রিয়েলমি’
** মোবাইল বিক্রির সঠিক হিসাব রিটার্নে দেখায় না ‘অপো’
** দেশের ৭২ শতাংশ পরিবারে পৌঁছেছে স্মার্টফোন
** শুল্ককর ছাড়াই বছরে একটি নতুন মোবাইল আনা যাবে
** দেশের তিন-চতুর্থাংশ পরিবারের হাতে স্মার্টফোন
** মোবাইলের রোমিং বিল দেওয়া যাবে টাকায়
