পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর রোববার (৮ জুন) থেকে আবার চালু হয়েছে মেট্রোরেল। সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলাচল করছে নির্ধারিত হেডওয়ে অনুযায়ী।
গত মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস পরিবহন করা যাবে না। এ বিষয়ে সতর্কতা হিসেবে মেট্রো স্টেশনের প্রতিটি গেটে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে।
হেডওয়ে অনুযায়ী মেট্রোরেল চললেও, আগামীকাল সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলবে। তবে এসময় চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
