মেট্রোতে ২৫% ছাড়, ৬৫ এর ঊর্ধ্বদের ট্রেনে ফ্রি

প্রস্তাবিত বাজেটে দেশের প্রবীণ নাগরিকদের জন্য বেশ কিছু উদ্যোগের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে একটি হলো ট্রেনে সম্পূর্ণ বিনা মূল্যে ও মেট্রোরেল ২৫ শতাংশ ছাড়।
Finance Minister 7
আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকেরা ট্রেনে বিনা মূল্যে ভ্রমণ এবং মেট্রোরেল ২৫ শতাংশ ছাড় পাবেন। ফলে প্রবীণ নাগরিকেরা যাতায়াতে খরচ কমবে। তাদের জীবনযাত্রা কিছুটা হলেও স্বস্তিকর হবে।