ভ্যাট রিটার্ন আরও সহজ করতে সব করদাতার রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণ করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে করদাতারা জরিমানা ও সুদ ছাড়াই তাদের পূর্বে দাখিল করা হার্ড কপি রিটার্ন নিজস্বভাবে ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করতে পারবেন। সোমবার (৫ জানুয়ারি) নতুন সাব-মডিউলটির কার্যপ্রণালী সম্পর্কে একটি পরিপত্র জারি করা হয়েছে। এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিপত্রটি যথাযথভাবে অনুসরণ করলে করদাতারা নিজেই তাদের পূর্বে দাখিলকৃত হার্ড কপি রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণ করতে সক্ষম হবেন।
এনবিআর জানায়, বিদ্যমান ব্যবস্থায় করদাতাদের দাখিল করা পেপার রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রির জন্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের সেন্ট্রাল প্রসেসিং সেন্টার (সিপিসি) ব্যবহার করা হতো। এতে ভ্যাট কর্মকর্তারা রিটার্নের তথ্য সিস্টেমে এন্ট্রি করতেন। তবে এ প্রক্রিয়ায় ভুল হলে দায়-দায়িত্ব নির্ধারণে জটিলতা তৈরি হতো এবং বিপুল সংখ্যক রিটার্ন এন্ট্রি দিতে দীর্ঘ সময় লাগত।
আগে অনেক ক্ষেত্রে সময়মতো রিটার্ন সিস্টেমে এন্ট্রি না হওয়ায় করদাতাদের ওপর স্বয়ংক্রিয়ভাবে সুদ ও জরিমানা আরোপ করা হতো। পরে অনলাইনে রিটার্ন দাখিল করতে গেলে, করদাতারা জরিমানা পরিশোধ না করা পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারতেন না। নতুন সাব-মডিউল চালু হওয়ায় যারা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারায় নির্ধারিত সময়ের মধ্যে হার্ড কপি রিটার্ন দাখিল করেছেন, তারা কোনো সুদ ও জরিমানা ছাড়াই নিজেরাই ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন এন্ট্রি করতে পারবেন।
এনবিআর আরও জানায়, করদাতাদের ই-মেইল ও মোবাইল ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ই-ভ্যাট সিস্টেমের লিংক পাঠানো হবে। সেই লিংকের মাধ্যমে সহজেই ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ সাব-মডিউল ব্যবহার করা যাবে। আগে দাখিল করা সব পেপার রিটার্ন আগামী ৩১ মার্চ পর্যন্ত জরিমানা ও সুদ ছাড়াই ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি দেওয়া যাবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে করদাতারা নিরবচ্ছিন্নভাবে ভবিষ্যতের সব ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করতে পারবেন। এমন উদ্যোগের মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে এবং কর প্রশাসনের পূর্ণ ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে করদাতাদের সার্বিক সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
** আইভাসের বদলে এখন ই-ভ্যাট সিস্টেম
** ‘আগামী বছর থেকে ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করা যাবে না’
** ৫০ হাজার প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ
** এবারও সেরা ভ্যাট দাতা সম্মাননা দিবে না এনবিআর
** অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করলো এনবিআর
** ১৮ হাজার কোটি ভ্যাট ফাঁকি দেয় হোটেল-রেস্তোরাঁ
** ‘প্রয়োজনে কেয়ামত পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে’
** কাস্টমস-ভ্যাটের ১২ নতুন অফিস, ৩৫৯৭ লোকবল
** এক ক্লিকে উৎপাদক প্রতিষ্ঠান দিতে পারছে ভ্যাট রিটার্ন
** তিন ধাপে হবে ১২ নতুন কাস্টম হাউস-ভ্যাট কমিশনারেট
** সুপারশপে কেনাকাটায় আর বাড়তি ভ্যাট নয়
** ভ্যাট নিবন্ধনে রেকর্ড ১,৭২৩ নতুন ব্যবসা প্রতিষ্ঠান
** ৫৬৭ দোকানের ২৪১টির ভ্যাট নিবন্ধন নেই
** ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে
** ডিসেম্বর মাসেই ভ্যাট নিবন্ধন বেড়েছে ১ লাখ ৩১ হাজার
