ভোটের পোস্টার না ছাপানোর নির্দেশনা ইসির

ছাপাখানাগুলোকে (প্রিন্টিং প্রেস) নির্বাচনী পোস্টার মুদ্রণ থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি) নির্দেশ দিয়েছে। এ লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে ইসি।

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার চলছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।

কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেন আচরণবিধি লঙ্ঘন করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নির্বাচনী পোস্টার মুদ্রণ থেকে প্রিন্টিং প্রেসগুলোকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

This will close in 5 seconds