ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। মো. মুজাহিদুল ইসলাম (৪৮) বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে (ভোটকেন্দ্র নং -৫১) দায়িত্ব পালন করছিলেন। তখন হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করেন।
সহকর্মীরা উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, চিকিৎসক ধারণা করছেন, তিনি হয়ত মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হয়ে মারা গেছেন। মুজাহিদুল ইসলাম উপজেলার হালুয়া পাড়া গ্রামের মৃত গোলাম মওলার সন্তান।
